চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইবার অপরাধ মোকাবেলা এখন বিশ্বব্যাপী চ্যালেঞ্জ: আইজিপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশের পুলিশ ও সাইবার নিরাপত্তা কর্মকর্তাদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, প্রযুক্তির দ্রুত প্রসারের সাথে সাথে অপরাধের ধরণ ও প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। সাইবার অপরাধ মোকাবেলা এখন বিশ্বব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

শনিবার ( ২৩শে মার্চ ) পুলিশ স্টাফ কলেজের কনফারেন্স রুমে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্সের ১ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্সের ১ম ব্যাচের উদ্বোধন করেন। পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি ড. মল্লিক ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান।

আইজিপি বলেন: বর্তমানে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির প্রসার ও বিকাশ ঘটছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি নির্ভর পুলিশ বাহিনী গড়ে  তোলা এখন সময়ের দাবি। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রশিক্ষিত ও দক্ষ পুলিশ গড়ে তুলতে এ কোর্সের গুরুত্ব রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্স একটি সময়োপযোগী পদক্ষেপ বলে মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর রেক্টর মল্লিক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশের এ্যাপেক্স ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই পিএসসি ইনস্টিটিউট সময় উপযোগী ও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ পুলিশ কর্মকর্তা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সাইবার অপরাধ মোকাবেলায় পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্সটি সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ কর্মকর্তাদের সক্ষমতা বাড়াবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Reneta

দশ মাস মেয়াদী এ প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনপোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটিসাইবার অপরাধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

আগস্ট ৭, ২০২৬

হুথি হামলায় ইয়েমেনে ৩০ সেনা নিহত

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ছুটির দিনে কেন দেখবেন এই সিনেমাগুলো?

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT