চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে ভর্তি চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ portal এর ছবি, চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ভর্তি ‘রাম-লক্ষণ’, তাল, সওদাগরের মতো হিন্দি ছবির পরিচালক সুভাষ ঘাই। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি। ৭৯ বছর বয়সী সুভাষ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি শারীরিক ভাবে তিনি দুর্বল হয়ে পড়েছেন এবং থেকে থেকে তিনি মাথা ঘোরাও অনুভব করছেন বলেও জানা গেছে। বর্ষীয়ান পরিচালকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

হাসপাতালের একটি সূত্র পরিচালকের স্বাস্থ্যের আপডেট দিয়ে জানিয়েছেন, ‘উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে’! যার কারণে তাকে শিগগিরি আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হবে।

এদিকে হাসপাতাল বিবৃতি দিয়ে জানিয়েছেন, ইতিমধ্যেই সুভাষ ঘাইয়ের ব্রেনের সিটি এঞ্জিওগ্রাম, চেস্ট ও অ্যাবডোমেনের নানা পরীক্ষা চালানো হয়েছে। আরও জানা যাচ্ছে যে, সোমবার অর্থাৎ ৯ ডিসেম্বর, তার পিইটি-সিটি স্ক্যাম নামের একটি স্বাস্থ্য পরীক্ষা হবে। তারপরই বলা যাবে, ঠিক কী হয়েছে সুভাষের।

Banglabid

প্রাথমিকভাবে জানা গেছে, হার্টের রোগে আক্রান্ত পরিচালক সুভাষ ঘাই। পাশাপাশি অতি সম্প্রতি তার হাইপোথাইরয়ডিজমও ধরা পড়েছে।

এদিকে চলচ্চিত্র নির্মাতার মুখপাত্র জানিয়েছে যে, রুটিন চেকআপের জন্যই হাসপাতালে সুভাষ। তিনি সুস্থ রয়েছেন, স্থিতিশীল রয়েছেন। মানুষ যে পরিচালকের স্বাস্থ্য নিয়ে ভাবিত, তার জন্য ধন্যবাদও জানানো হয় সকলকে।

অভিনেতা হিসেবেই বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন সুভাষ ঘাই। ‘তকদির’, ‘আরাধনা’ ছবিতে ছোট চরিত্রে অভিনয়ও করেন।  ‘উমঙ্গ’ এবং ‘গুমরাহ’ ছবিতেও দেখা যায় তাকে। কিন্তু অভিনেতা হিসেবে প্রত্যাশিত সাফল্য পাননি সুভাষ। এরপরই পরিচালনার দিকে ঝোঁকেন তিনি। তার পরিচালিত ‘কালীচরণ’, ‘হিরো’, ‘বিধাতা’, ‘মেরি জং’, ‘কর্মা’, ‘রাম-লখন’, ‘সওদাগর’, ‘খলনায়ক’, ‘পরদেশ’, ‘তাল’ বিপুল জনপ্রিয় হয়।

Reneta

তার পরিচালিত শেষ ছবি ‘কাঞ্চি’, মুক্তি পায় ২০১৪ সালে। সামাজিক বিষয় নিয়ে তৈরি ছবি ‘ইকবাল’এর জন্য ২০০৬ সালে জাতীয় পুরস্কারও পান সুভাষ। সম্প্রতি এসেছিলেন গোয়া চলচ্চিত্র উৎসবেও। –হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অসুস্থচলচ্চিত্র নির্মাতাসুভাষ ঘাইহাসপাতালে ভর্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ডারউইনে শান্ত-মিরাজদের রূপকথা, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় বাংলাদেশের

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

পাহাড়ি সড়কে মুহূর্তেই নিভে গেল ৪ প্রাণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬

মিরাজ ৫, হাসানের ৩ উইকেট, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT