চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজ ক্রিকেটারদের জন্য চার্টার্ড ফ্লাইট, অনুমতি পেলেই যাত্রা

টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীল পরিস্থিতিতে গালফ অঞ্চলে বেসামরিক বিমান চলাচল বন্ধ রয়েছে। সেকারণে বিশ্বকাপ শেষ হলেও ভারত থেকে দেশে ফিরতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।  ক্যারিবীয়ানদের দেশে ফেরাতে একটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। তবে এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি উড্ডয়নের, ফলে তারা কবে ভারত ছাড়তে পারবেন তা এখনও অনিশ্চিত। 

উইন্ডিজের কোচ ডারেন স্যামি চার্টার্ড ফ্লাইটের বিষয় জানতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘একটি আপডেট পেলাম। আমরা ঠিক এটিই চেয়েছিলাম।’ এর কয়েকঘণ্টা আগেই তিনি সামাজিক মাধ্যমে নিজের হতাশার কথা প্রকাশ করেছিলেন।

গত রোববার কলকাতায় সুপার এইটে ভারতের কাছে হেরে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ।  উপসাগরীয় অঞ্চলের কিছু অংশে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় তারা দেশে ফিরতে পারেনি। হতাশা প্রকাশ করে আগে স্যামি লিখেছিলেন, ‘আমি শুধু বাড়ি ফিরতে চাই।’

চার ঘণ্টা পর তিনি আরেকটি পোস্ট করে দলের ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার তথ্য জানতে চান। তিনি লিখেছিলেন, ‘কমপক্ষে একটা আপডেট দিন, কিছু তো বলুন, আজ, কাল, নাকি আগামী সপ্তাহ? পাঁচ দিন হয়ে গেল।’

যদিও আলোচনায় আছে ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন খেলোয়াড় সম্ভবত ভারতে থেকেই যাবেন। কারণ তাদের নিজ নিজ আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো শিগগিরই প্রস্তুতি ক্যাম্প শুরু করতে যাচ্ছে।

এরআগে অবশ্য ক্রিকেট এ্যাসোসিয়েশন বেঙ্গলের (সিএবি) এক কর্মকর্তা বলেছেন, ‘বিষয়টি পুরোপুরি দেখভাল করছে আইসিসি। এটি সম্পূর্ণ তারাই পরিচালনা করছে। ওয়েস্ট ইন্ডিজ দলের যাত্রা সম্পর্কে আমাদের কাছে কোনো নতুন আপডেট নেই। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী তারা এখনও এখানে আছে এবং একটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা চলছে।’

Reneta

এদিকে একই কারণে ভারতে আটকে পড়া জিম্বাবুয়ের খেলোয়াড়রা ধাপে ধাপে দেশে ফিরতে শুরু করেছেন। আইসিসি তাদের জন্য বিকল্প ভ্রমণপথের ব্যবস্থা করেছে। এদিকে চলতি মাসে নিউজিল্যান্ডের ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সিরিজ খেলবে সাউথ আফ্রিকা, যার কারণে প্রোটিয়াদের বেশ কিছু খেলোয়াড় ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানইরান যুদ্ধ ২০২৬ওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিয়েছেন মেদিনা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের সব জেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ৩, ২০২৬
গণপিটুনিতে নিহত সুমন মন্ডলকে দেখতে জড়ো হন স্থানীয়রা

চুরির ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

আগস্ট ৩, ২০২৬

সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বিদ্যুৎ সরবরাহসহ ৭ দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT