চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ: আইসিসির সংক্ষিপ্ত তালিকায় যে ভেন্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ঢাকা স্টেডিয়ামে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে গড়াতে চলেছে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের অংশগ্রহণে আসর শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ৮ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের। আগামী সপ্তাহে আইসিসি টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে পারে বলে খবর। জানা গেছে, আসন্ন আসরের জন্য ৭টি ভেন্যু সংক্ষিপ্ত তালিকায় রেখেছে আইসিসি।

সংক্ষিপ্ত তালিকায় ভারতের ৫টি ভেন্যু এবং শ্রীলঙ্কার ২টি ভেন্যুকে রাখা হয়েছে। ভারতের ভেন্যুগুলো হল- আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই এবং মুম্বাই। শ্রীলঙ্কার ২টি ভেন্যু হিসেবে রাখা হয়েছে কলম্বো এবং ক্যান্ডিকে।

বিসিসিআই ও পিসিবির চুক্তি অনুযায়ী পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। তারা ফাইনালে উঠলে সেই ম্যাচটি গড়াবে শ্রীলঙ্কায়। অন্যথায় ভারতের আহমেদাবাদে গড়াবে ফাইনাল।

Banglabid

আসরে ২০টি দল চার গ্রুপে পাঁচটি করে দলে বিভক্ত হয়ে খেলবে। প্রত্যেকটি দল একে অন্যের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার এইটে যাবে। যেখানে চারটি করে দলে ভাগ হয়ে ২ গ্রুপে খেলবে। সুপার এইটের দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলবে। সেমিতে বিজয়ী দল খেলবে ফাইনালে।

আয়োজক ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের শীর্ষ সাতটি দল সরাসরি যোগ্যতা অর্জন করে। দলগুলো হল- আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে যোগ্যতা অর্জন করে তিন দল- নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

বাকি আট দল জায়গা করে নিয়েছে বাছাইপর্ব থেকে। আমেরিকা অঞ্চলের বাছাই থেকে যোগ্যতা অর্জন করেছে কানাডা। ইউরোপ অঞ্চলের বাছাই থেকে প্রথমবার বিশ্বকাপের টিকিট কেটেছে ইতালি, তাদের সঙ্গী নেদারল্যান্ডস। আফ্রিকা অঞ্চলের বাছাই থেকে এসেছে নামিবিয়া ও জিম্বাবুয়ে। এছাড়া এশিয়া অঞ্চল থেকে বাছাই পেরিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারতভেন্যুলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির সম্ভাবনা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের উল্লাস

আগস্ট ১০, ২০২৬

সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT