চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আনুষ্ঠানিকভাবে জানাল বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। ভেন্যু স্থানান্তরের জন্য আইসিসির কাছে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপাতত আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি। রোববার জরুরি বোর্ড সভার পর সিদ্ধান্ত নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে একথা।

বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম অবশ্য আগেই চ্যানেল আই অনলাইকে বিষয়টি নিশ্চিত করেছিলেন। বলেছিলেন, ‘কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবো।’ এর কিছুপরই বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানায় বিসিবি।

মূলত ভারত ও বাংলাদেশের বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ঘটনার শুরু নিরাপত্তার দোহাই দিয়ে বিসিসিআইয়ের চাপে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেয়াকে কেন্দ্র করে। এতে শঙ্কা জেগেছে ভারতে বিশ্বকাপ খেলতে গেলে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়েও।

বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, ‘২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিসিবির পরিচালনা পরিষদের জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বোর্ড গত ২৪ ঘণ্টার পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে এবং ভারতে গড়াতে চলা ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণে পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।’

‘চলমান পরিস্থিতি এবং ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনা করে, পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল বিশ্বকাপ খেলতে ভারতে ভ্রমণ করবে না।’

‘এই সিদ্ধান্তের আলোকে বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ইভেন্ট কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশের সমস্ত ম্যাচ ভারতের বাইরে কোন ভেন্যুতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করেছে।’

Reneta

‘বোর্ড বিশ্বাস করে যে বাংলাদেশের খেলোয়াড়, দলের কর্মকর্তা, বোর্ড সদস্য এবং অন্যান্য অংশীদারদের নিরাপত্তা নিশ্চিতে, পাশাপাশি দল যেন নিরাপদ ও উপযুক্ত পরিবেশে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করতে এই ধরনের পদক্ষেপ প্রয়োজনীয়। বিসিবি পরিস্থিতি সম্পর্কে আইসিসির অনুধাবন এবং এই বিষয়ে জরুরি প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশবিসিবিভারতমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT