ক্রিকেট

আফ্রিদিকে আবারও অধিনায়ক করো

পাকিস্তানের ক্রিকেটার আফ্রিদি মাঠে, দুই শিশুর সঙ্গে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের ক্রিকেটার আফ্রিদি মাঠে, দুই শিশুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মাইকেল ভন বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স দেখে হতাশা প্রকাশ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ভুগতে থাকা পাকিস্তানের এমন অবস্থা দেখে বাঁহাতি পেসার শাহিন আফ্রিদিকে আবারও অধিনায়কত্ব দিতে বলছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।

‘আমার মনে হয় তাদের আবারও অধিনায়কত্বের জন্য শাহিনের কাছে ফিরে যাওয়া উচিত। স্পষ্টত তারা একটি ভালো দল, কিন্তু অধিনায়কত্ব নিয়ে তারা কিছুটা ভুগছে।’

সবকিছুতে পাকিস্তানের অনিশ্চয়তা। আসরের মধ্যবর্তী সময়ে বাবর আজমকে অব্যাহতি দেয়া নিয়ে তাই মজাই করলেন ভন, ‘ক্রিকেটের ইতিহাসে যদি কোনো দল অধিনায়ককে আসরের মধ্যবর্তীতে বাদ দিতে পারে, সেটা তারাই। পাকিস্তান এ কাজের জন্য বিখ্যাত।’

ভারতকে না হারাতে পারা নিয়ে ভন বলছেন, ‘পাকিস্তান শুধুমাত্র ভারতকে হারাতে পারেনি। হারাতে পারে এটা তারা বিশ্বাসও করে না। ওই ম্যাচ নিয়ে এটাই আমার মূল সারবস্তু। বিশ্বাসই করে না ভারতকে হারাতে পারে। এটা খুব সাধারণ।’

বিষয়:ইংল্যান্ড২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ পাকিস্তান২৪ বাবর ভন ভারত২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…