চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও দায়িত্ব নিতে হবে: বাবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৩ অপরাহ্ণ ১৭, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম টেস্টে দলে ছিলেন না বাবর আজম। দ্বিতীয় টেস্টে ফিরে ভালো ব্যাটিং করেছেন, দলের সর্বোচ্চ রান এসেছে তার ব্যাটে। তারপরও প্রথম ইনিংসে লিড তুলেছে বাংলাদেশ। ব্যাপারটিতে খুশি নন তারকা ব্যাটার, বলেছেন আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে তার দলকে।

সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে বাবর বললেন, ‘পাকিস্তান দল দীর্ঘকাল ধরে সিনিয়র ব্যাটসম্যানদের উপর নির্ভর করে চলছে, তবুও আজ পাকিস্তান মাত্র ৫৭ ওভার খেলেছে। টেস্ট ম্যাচে আমরা কেন বিশেষ কোন প্রতিরোধ গড়ে তুলতে পারছি না, যেখানে আমরা এক ইনিংসে ১০০ ওভারও খেলেছি।’

‘ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও দায়িত্ব নিতে হবে এবং কিছুটা কষ্ট সয়ে খেলতে হবে। কারণ আমাদের মূল সমস্যা হল একটি উইকেট পড়ার পর, পরপর আরও উইকেট পড়ে যাওয়া। আমাদের এই বিষয়টি সমাধান করতে হবে; এমনকি যখন আমরা এগিয়ে থাকি, হঠাৎ একটি পার্টনারশিপ ভেঙে গেলে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।’

‘সিনিয়র খেলোয়াড় এবং ব্যাটিং ইউনিট হিসেবে আমরা চিন্তা করছি কীভাবে কৌশলগুলো আরও ভালোভাবে প্রয়োগ করা যায় এবং মানসিক বাধাগুলো কাটানো যায়। কোচিং স্টাফ এবং খেলোয়াড়রা একে অপরের সাথে কথা বলছেন যাতে নতুন ব্যাটসম্যান আসলে একাগ্রতা আরও বাড়ানো যায়।’

এশিয়া কাপ, টি-টুয়েন্টি বিশ্বকাপ বা বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারের ফলাফলগুলো পাকিস্তান ক্রিকেটের অবনতির ইঙ্গিত দিচ্ছে কিনা এমন প্রশ্নে বাবর বললেন, ‘মাঝে মাঝে আমরা যা পরিকল্পনা করি বা যে লক্ষ্য নির্ধারণ করি, তা অর্জিত হয় না। একজন ব্যাটসম্যান হিসেবে বলতে পারি যে অনেক সময় পরিকল্পনা অনুযায়ী খেলা সম্ভব হয় না, তবে দল হিসেবে আমরা সবসময় প্রতিটি সিরিজ জেতার মানসিকতা নিয়েই মাঠে নামি। আমাদের লক্ষ্য থাকে ভুলগুলো কমিয়ে আনা, কারণ আমরা যত কম ভুল করব, ফলাফল ততো ভালো হবে।’

ট্যাগ: পাকিস্তানবাবরবাংলাদেশমিরপুরলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাটিংয়ে জোর দিয়ে ম্যাচ জয়ের পরিকল্পনা বাংলাদেশের

পরবর্তী

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

পরবর্তী

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT