চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডাকে হারিয়ে বিশ্বকাপের শুভ উদ্বোধন যুক্তরাষ্ট্রের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ০২, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও মার্কিন ক্রিকেটাররা মাঠে ব্যাট ও বল নিয়ে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে দুই প্রতিবেশী যুক্তরাষ্ট্র ও কানাডা লড়াই জমিয়েছিল বেশ। ঘরের মাঠে কানাডাকে ৭ উইকেটে হারিয়ে আসরে শুভ সূচনা করেছে যুক্তরাষ্ট্র। নবনীত ধালিওয়াল ও নিকোলাস কিরটনের দুর্দান্ত হাফ-সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রকে ১৯৫ রানের লক্ষ্য দিয়েছিল সফরকারী দলটি। জবাবে ৩ উইকেট হারিয়ে ১৪ বল হাতে রেখেই গন্তব্য ছুঁয়ে ফেলে যুক্তরাষ্ট্র।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে রোববার নির্ধারিত ওভারে ৫ উইকেট ১৯৪ রান তোলে কানাডা। যুক্তরাষ্ট্র ১৭.৪ ওভারে ৩ উইকেটে ১৯৭ তুলে জয়ের বন্দরে নোঙর করে।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে যুক্তরাষ্ট্র। শূন্য রানে আউট হন ওপেনার স্টিভেন টেলর। পরে অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল চেষ্টা করেন হাল ধরতে। তিনিও ফিরে যান ১৬ রান করে।

Banglabid

সেখান থেকে দারুণভাবে চাপ সামাল দেন দুই টপঅর্ডার ব্যাটার অ্যারন জোন্স ও অ্যান্দ্রিয়েস গাউস। ১৩১ রানের জুটিতে জয়ের ভিত গড়ে দেন তারা। ৭ চার ও ৩ ছক্কায় ৪৬ বলে ৬৫ রান করা গাউসকে ফেরান নিখিল দত্ত।

অন্যপ্রান্তে জোন্সের ঝড়ো ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র। ২৩৫ স্ট্রাইক রেটে ৪০ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন জোন্স। ৪টি চার ও ১০টি ছক্কা হাঁকান। তাকে সঙ্গ দেয়া কোরি অ্যান্ডারসন ৫ বলে ৩ রানে অপরাজিত ছিলেন।

আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে কানাডাকে দুর্দান্ত শুরু এনে দেন অ্যারন জনসন ও নবনীত ধালিওয়াল। দুজনে প্রথম ৩২ বলে বোর্ডে জমা করেন ৪৩ রান। জনসন ১৬ বলে ২৩ রান করে হারমীত সিংয়ের শিকার হলে ভাঙে জুটি।

Reneta

দ্বিতীয় উইকেটে নেমে পারগাত সিং বেশিক্ষণ ক্রিকেট থাকতে পারেননি। দলীয় ৬৬ রানে ৫ রান করে রানআউটের ফাঁদে কাটা পড়েন।

তৃতীয় উইকেটে ধালিওয়াল ও নিকোলাস কিরটন ৬২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ১২৮ রানে ধালিওয়ালকে ফিরিয়ে জুটি ভাঙেন কোরি অ্যান্ডারসন। তার আগে ধালিওয়াল ৪৪ বলে ৩ ছক্কা ও ৬ চারে ৬১ রানের ইনিংস খেলেন। এবারের বিশ্বকাপে প্রথম অর্ধশতক।

চতুর্থ উইকেটে কিরটন উইকেটরক্ষক-ব্যাটার শ্রেয়াস মোভাকে সঙ্গে নিয়ে ৩১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। দলীয় ১৫৯ রানে ব্যক্তিগত ৫১ রান করে আলী খানের শিকার হন। তার ইনিংস সাজানো ছিল ২ ছক্কা ও ৩ চারে।

প্রথমবারের মতো আইসিসির কোনো বড় ইভেন্ট যুক্তরাষ্ট্রের মাটিতে হচ্ছে। যদিও টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ ক্যারিবীয় অঞ্চলে হবে। ২০ দলের টুর্নামেন্টে গ্রুপপর্বের ১৬ ম্যাচ যুক্তরাষ্ট্রে গড়াবে। সুপার এইট পর্ব, সেমিফাইনাল এবং ফাইনালের ভেন্যু ওয়েস্ট ইন্ডিজ। ২৯ জুন বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ফাইনাল দিয়ে বিশ্বকাপের পর্দা নামবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যারন জোন্সকানাডা২৪কোরি অ্যান্ডারসনটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪মোনাঙ্ক প্যাটেলযুক্তরাষ্ট্র২৪লিড স্পোর্টসসাদ বিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

“পার্বত্য চুক্তি বাতিল হলে সরকারকে ‘নাকে খত দিয়ে’ আরও শক্তিশালী চুক্তি করতে হবে”

আগস্ট ৯, ২০২৬

চুলের যত্নে রোজমেরি একটি প্রাকৃতিক উপাদান

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT