চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শঙ্কার মেঘ কাটিয়ে সেমিতে সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ২৪, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের ব্যাটিং দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইংল্যান্ডের বিশাল জয়ে ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার ম্যাচ রূপ নিয়েছিল অঘোষিত কোয়ার্টার ফাইনালে। ম্যাচে যে দল জিতবে, তারাই সেমিফাইনালে যাবে। বাঁচা-মরার ম্যাচে সাউথ আফ্রিকার অর্ধেক কাজ আগেই সহজ করে দেন বোলাররা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৩৬ রানের লক্ষ্যে নেমেও শেষ দিকে ম্যাচ জমিয়ে তোলে স্বাগতিকরা। তবে শঙ্কার মেঘ কাটিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে ৩ উইকেটে জয়ে প্রোটিয়ারা সেমিতে পা রাখল। তাতে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে উইন্ডিজ।

অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সোমবার বৃষ্টিবিঘ্নিত খেলায় টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় রোভম্যান পাওয়েলের দল। বৃষ্টি আইনে ৩ উইকেট ও ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে মার্করাম বাহিনী।

ক্যারিবীয়দের দেয়া ১৩৬ রানের লক্ষ্যে প্রথম ২ ওভারে দুই উইকেটে ১৫ রান তোলার পর নামে বৃষ্টি।  ওপেনার রেজা হেনড্রিক্স ফেরেন শূন্য রানে। সাজঘরে ফেরা কুইন্টন ডি ককের ব্যাট থেকে আসে ১২ রান। দীর্ঘসময় খেলা বন্ধের পর বৃষ্টি আইনে প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ১৭ ওভারে ১২৩ রান।

নতুন লক্ষ্যে নেমেও নড়বড়ে ব্যাটিং বহাল থাকে প্রোটিয়াদের। ১৫ বলে ১৮ রান করা মার্করামকে ফেরান পেসার আলঝারি জোসেফ। দলীয় ৭৭ রানে ১০ বলে ২২ রান করে হেইনরিখ ক্লাসেন আউট হলে আবারও চাপে পরে তারা। টপ অর্ডার ত্রিস্তান স্টাবস ধরে খেলার চেষ্টা করলেও টিকে থাকতে পারেননি ডেভিড মিলার। ১৪ বল খেলেও উইকেটে সেট হতে পারেনি ৪ রান করা মিলার। ৪ চারে ২৭ বলে ২৯ রান করা স্টাবসের উইকেট তুলে নেন চেজ। তাতে দারুণভাবেই ম্যাচে ফেরে স্বাগতিক দলটি।

শেষ দিকে মার্কো জানসেনের এক চার ও এক ছক্কায় ১৪ বলে অপরাজিত ২১ রান ও রাবাদার অপরাজিত ৩ বলে ৫ রানে ভর করে জয় পায় সাউথ আফ্রিকা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন চেজ। রাসেল ও জোসেফ শিকার করেন ২টি করে উইকেট।

এর আগে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দুই টপঅর্ডার ব্যাটার শাই হোপ ও নিকোলাস পুরানের উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক দল। শূন্য রানে হোপকে ফেরান মার্কো জানসেন ও ১ রান করা উইকেটরক্ষক-ব্যাটার পুরানকে আউট করেন মার্করাম। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৪৮ রান।

ওপেনার কাইল মায়ার্স ও রোস্টন চেজ চাপ সামাল দেয়ার চেষ্টা করেন। ৮১ রানের জুটি ভেঙে মায়ার্স আউট হলে বিপর্যয়ে পড়ে উইন্ডিজ। ৩ চার ও ২ ছক্কায় ৩৪ বলে ৩৫ রান করেন মায়ার্স। অধিনায়ক পাওয়েল ১ ও শেরফান রাদারফোর্ড শূন্য রানে ফিরে গেলে আবারও চাপে পড়ে ক্যারিবীয় দল। এক প্রান্তে টিকে থাকা রোস্টন চেজকে সাজঘরে পাঠান তাবরাইজ শামসি। ৩ চার ও ২ ছক্কায় ৪২ বলে সর্বোচ্চ ৫২ রান আসে রোস্টনের ব্যাট থেকে।

আন্দ্রে রাসেলের ১৫ ও আকিল হোসেন ৬ রান করে ফিরে গেলে শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানের পুঁজি পায় স্বাগতিক দল।

সাউথ আফ্রিকার হয়ে ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন স্পিনার শামসি।

ট্যাগ: ‘সুপার-এইট’আকিলওয়েস্ট ইন্ডিজ২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাওয়েলমার্করামলিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিস্তা-ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদ-নদীর পানি কমেছে, বেড়েছে তীব্র ভাঙন

পরবর্তী

লেক অন্টারির তীরে সংস্কৃতিকর্মীদের ব্যতিক্রমী পূর্ণিমার আসর

পরবর্তী
সংস্কৃতিকর্মীরা লেকের তীরে পূর্ণিমার রাতে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লেক অন্টারির তীরে সংস্কৃতিকর্মীদের ব্যতিক্রমী পূর্ণিমার আসর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাবিষয়ক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষাকে আনন্দময় করে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯

আগস্ট ২৭, ২০২৬

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬

দ্রোহ-প্রেম-সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT