ফুটবল

বুরুন্ডির সাথে পেরে উঠল না বাংলাদেশ

অনূর্ধ্ব-১৫ ছেলেদের ফুটবল বিশ্বকাপ

বুরুন্ডির সাথে পেরে উঠল না বাংলাদেশ

আজারবাইজানের বাকুতে ছেলেদের অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছে বুরুন্ডি। সোমবার বাছাইপর্বে ‘জি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই বিবর্ণ ফুটবল খেলে পত হারিয়েছেন বায়েজিদ-আজিমরা।

পিচ ৫বি-হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে ম্যাচের শুরু থেকেই খেলা হাতছাড়া করতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধে এক গোল করে এগিয়ে যায় বুরুন্ডি। পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ, বিরতি থেকে ফিরে আরেকটি গোল হজম করে দলটি।

এই হারে প্রতিযোগিতায় ২ ম্যাচে দুটি ড্র ও দুইটি হার দেখল বাংলাদেশ। ইউরোপের দল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্রয়ে আসর শুরু করেছিল দলটি। পরেরদিনে প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩-১ গোলে হেরে যায় ও দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে। তৃতীয় দিনে বুরুন্ডি সাথেও পেরে উঠল না বাংলাদেশ।

বিষয়:অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ বাংলাদেশ বুরুন্ডি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…