চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে ব্যাটে আমন্ত্রণ ইংল্যান্ডের, একাদশে যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ণ ২৭, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

দ্বিতীয় সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে বৃষ্টি হানা দিয়েছিল। টস গড়াতে দেরি হয়েছে কিছুটা। পরে ফাইনালে ওঠার মহারণে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার।

গায়ানা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। স্থানীয় সময় সকাল থেকেই বৃষ্টি নামে সেখানে। টসের নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে বৃষ্টি থামলেও পরে আরও কয়েকদফা ঝরে। অবশেষে খেলা গড়াচ্ছে বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে।

দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে রাখেনি আইসিসি। পরিবর্তে ম্যাচের জন্য ২৫০ মিনিট অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ, নির্ধারিত সময়ে খেলা শুরু না হলে ৪ ঘণ্টা ১০ মিনিট সময় নষ্টের জন্য কোনো ওভার কমানো হবে না। নিয়ম অনুযায়ী ১ ঘণ্টা ১৫ মিনিট সময় নষ্ট হলেও ওভার কমানো হয়নি।

সেমির মহারণে কোনো পরিবর্তন আনেনি ভারত। অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ নিয়ে নেমেছে রোহিত শর্মার দল। ইংল্যান্ডের একাদশেও আনা হয়নি পরিবর্তন।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), রিশভ পান্ট (উইকেটরক্ষক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব।

ইংল্যান্ড একাদশ: জশ বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, ক্রিস জর্ডান, জফরা আর্চার, আদিল রশিদ, রিচি টপলে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড২৪গায়ানাটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারত২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT