চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ২১, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার উপকূলে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও ৮৩ জন নিখোঁজ রয়েছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) সাংবাদিকদের জানান, এই পর্যন্ত ৬৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৮৩ জন।

প্রথমে নিহতের সংখ্যা ১০ জন বলা হলেও পরে তা বেড়ে ২৭ জনে দাঁড়ায়। শনিবার রাতে রাজধানী জর্জটাউন থেকে এসেকিবো অঞ্চলের উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি বারিমা ফেরিটি পথে উল্টে যায়।

উদ্ধার কাজে উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি স্থানীয় জেলেরাও অংশ নিয়েছেন। সহায়তার জন্য প্রতিবেশী ফরাসি গায়ানা থেকে সেনাবাহিনীর ১২ জন ডুবুরি, দুইজন চিকিৎসক এবং একজন যন্ত্রপ্রকৌশলী পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী ফিলিপস আরও জানান, দুর্ঘটনার পর ফেরিটির দুই নাবিকের মারিজুয়ানা পরীক্ষার ফল পজিটিভ এসেছে (মারিজুয়ানা সেবন করেছিলেন বলে)। এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

গণপূর্তমন্ত্রী হুয়ান এজহিলের ভাষ্য অনুযায়ী, ফেরিটি বিকেলের দিকে যাত্রা শুরু করে এবং প্রায় আট ঘণ্টা পর বিপদসংকেত পাঠানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গায়ানাফেরি ডুবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT