ক্রিকেট

সুপার এইটে বাংলাদেশ যা পাবে সবই ‘বোনাস’

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, কোচের নির্দেশনা নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি বাংলাদেশ। বিশ্বমঞ্চেও ছিল টাইগার ব্যাটারদের নড়বড়ে পারফরম্যান্স। বোলারদের দুর্দান্ত ছন্দ লাল-সবুজদের নিয়ে এসেছে সুপার এইটে। সেরা আটে খেলতে পারাকে অনেক বড় অর্জন মনে করছেন বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। তার মতে, সুপার এইট পর্বে দল যা পাবে সবই হবে বাড়তি পাওয়া।

অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৬টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে জানিয়েছেন, সুপার এইটে ওঠা ছিল বাংলাদেশের প্রথম লক্ষ্য।

৫৫ বর্ষী লঙ্কান কোচ বলেছেন, ‘আমরা যখন এই টুর্নামেন্ট খেলতে আসি, আমাদের লক্ষ্য ছিল সুপার এইট। আমি মনে করি সেটি আমরা দারুণভাবে করেছি, বোলাররা আমাদের খেলায় টিকিয়ে রেখেছে। কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছি এবং নিজেদের পক্ষে কন্ডিশন কাজে লাগাতে পেরেছি।’

‘সামনের দিনগুলোতে আমাদের জন্য বিষয়টা হল, প্রথমত এখানে আসতে পেরে আমরা খুশি। আর এখান থেকে যা কিছু পাবো, সেট আমাদের জন্য এখন বোনাস। সেজন্য আমরা এখন অনেক স্বাধীনতা নিয়ে খেলব এবং তিন দলের প্রতিটিকেই যতটা সম্ভব চ্যালেঞ্জ জানাব। আমরা স্বাধীনতা নিয়ে খেলব। তিনটা দলকেই শক্ত চ্যালেঞ্জ দিয়ে সেরাটা বের করার চেষ্টা করব।’

একই ভেন্যুতে বাংলাদেশের পরের ম্যাচ ভারতের সঙ্গে। সুপার এইটের শেষ ম্যাচটি খেলতে বাংলাদেশ ফিরবে সেন্ট ভিনসেন্টে, যে ভেন্যুতে টাইগাররা খেলেছে গ্রুপপর্বের শেষ দুম্যাচ। সেখানে আফগানিস্তানের সঙ্গে রিয়াদ-মোস্তাফিজরা খেলবেন সেরা আটের শেষ ম্যাচে।

বিষয়:অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ২৪ ভারত হাথুরুসিংহে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…