ক্রিকেট

ইংল্যান্ডের অপেক্ষার ম্যাচে অজিদের বড় লক্ষ্য দিল স্কটিশরা

ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের ব্যাটিং দৃশ্য, উইকেটের পাশে ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের ব্যাটিং দৃশ্য, উইকেটের পাশে ফিল্ডার প্রস্তুত, বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টি-টুয়েন্টি বিশ্বকাপে আগেই সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে অজিদের হারালে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে  যাবে স্কটল্যান্ড। এমন সমীকরণে মাঠের লড়াইয়ে মিচেল মার্শের দলকে বড় লক্ষ্য দিল স্কটিশ দলটি। এদিকে নিজেদের কাজটা ঠিকঠাক মতো করে এ ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে ইংল্যান্ড। স্কটল্যান্ডের বিদায়ে তাদের মিলবে সুপার এইটের টিকিট।

সেন্ট লুসিয়ায় রোববার টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটে পাঠান অজি অধিনায়ক মার্শ। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। অস্ট্রেলিয়ার দরকার চ্যালেঞ্জিং ১৮১ রান।

শুরুতে উইকেট হারালেও চাপ সামাল দিয়ে পাওয়ার প্লেতে দারুণ করে স্কটল্যান্ড। এক উইকেটে ৫২ রান সংগ্রহ করে স্কটিশ টপঅর্ডার। ওপেনার মাইকেল জোন্স আউট হন ৩ বলে ২ রান করে। আরেক ওপেনার জর্জ মুন্সে ও ব্র্যান্ডন ম্যাকমুলেনের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে বড় ভিতের লক্ষ্যে ছুটতে থাকে তারা। দলীয় ৯২ রানে ২৩ বলে ৩৫ রান করে গ্লেন ম্যাক্সওয়েলের বলে ফেরেন মুন্সে।

অপর প্রান্তে টিকে থাকেন ম্যাকমুলেন। ২ চার ও ৬ ছক্কায় ৩৪ বলে অ্যাডাম জাম্পার বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন স্কটিশ টপঅর্ডার তারকা। অধিনায়ক রিচি বেরিংটনের ক্যামিও ইনিংসে ভর করে বড় সংগ্রহ দাঁড় করায় দলটি। ৩১ বলে এক চার ২ ছক্কায় ৪২ রান করে অপরাজিত থাকেন বেরিংটন।

অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভার বল করে ৪৪ রানে দুই উইকেট নেন ম্যাক্সওয়েল। অ্যাশ্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা ও নাথান অ্যালিস শিকার করেন একটি করে উইকেট।

‘বি’ গ্রুপে চার ম্যাচ খেলে ফেলা ইংল্যান্ডের পয়েন্ট ৫, রানরেট ভালো (৩.৬১১)। স্কটল্যান্ডেরও ৩ ম্যাচে পয়েন্ট ৫। সুপার এইট আগেই নিশ্চিত করে ফেলা অস্ট্রেলিয়ার ৩ ম্যাচে পয়েন্ট ৬।

বিষয়:অস্ট্রেলিয়া২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ মিচেল মার্শ ম্যাকমুলেন স্কটল্যান্ড২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…