ক্রিকেট

আফগানদের বড় চ্যালেঞ্জ দিলো অস্ট্রেলিয়া

ক্রিকেট ম্যাচে ব্যাটিংরত খেলোয়াড়ের সক্রিয় মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে, প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

চোটে ছিটকে যাওয়া অ্যারন ফিঞ্চের জায়গায় অজিদের নেতৃত্ব দিচ্ছেন ম্যাথু ওয়েড। ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন উইকেটরক্ষক ব্যাটার। তবে মিচেল মার্শের ঝড়ো ইনিংসের পর খেই হারানো দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। আসরে প্রথম জয় পেতে নবী-রশিদদের প্রয়োজন ১৬৯ রান।

অ্যাডিলেডে টসে হেরে ব্যাটে নেমে দারুণ শুরু আনেন ডেভিড ওয়ার্নার ও ক্যামেরুন গ্রিন। মাঝে মিচেল মার্শ খেললেও বাকিরা ছিলেন ব্যর্থ। শেষ পর্যন্ত থাকা ম্যাক্সওয়েল ফিফটি হাঁকিয়ে দলকে এনে দিয়েছেন পৌনে দুইশর সংগ্রহ।

শুক্রবার ফিঞ্চের জায়গায় নেমে অবশ্য সুবিধা করতে পারেননি গ্রিন, ফজলহক ফারুকির বলে ফিরেছেন ৩ রান করে। তৃতীয় উইকেটে মার্শকে নিয়ে দ্রুত রান তোলেন ওয়ার্নার।

দলীয় ৪৮ রানে নাভিন উল-হকের শিকার হয়েছেন বাঁহাতি তারকা ওপেনার, ১৮ বলে ৫ চারে তুলেছেন ২৫ রান। ব্যর্থ হয়েছেন একাদশে ফেরা স্টিভেন স্মিথ। মার্কাস স্টয়নিসও থাকতে পারেননি বেশি সময়। অধিনায়ক ওয়েড থেমেছেন ৮ বলে ৬ রান এনে।

মাঝের দিকে ৩০ বলে ৪৫ রানের ইনিংস খেলে রানের চাকা সচল রাখেন মিচেল মার্শ। দেড়শ স্ট্রাইক রেটে ব্যাটিং করা ডানহাতি হাঁকিয়েছেন তিন চার ও দুই ছক্কা। পঞ্চম উইকেটে স্টয়নিসকে নিয়ে ফিফটি ছাড়ানো জুটি আনেন ম্যাক্সওয়েল। দলীয় ১৩৯ রানে স্টয়নিস ২১ বলে ২৫ রান করে ফিরলে আবারও চাপে পড়ে অস্ট্রেলিয়া।

একপাশ আগলে চাপ কাটিয়ে নেয়ার চেষ্টা চালান ম্যাক্সওয়েল। অপরপাশে তাকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন ওয়েড, প্যাট কামিন্স ও টেলএন্ডাররা। শেষ পর্যন্ত রশিদ-ফারুকিদের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রানে থামে অস্ট্রেলিয়া। ৩২ বলে ৬ চার ও দুই ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল।

ভালো শুরুর পর মাঝের দিকে খেই হারায় আফগান বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছে তারা। ৪ ওভারে ২১ রান খরচ করে ৩ উইকেট নেয়া নাভিন-উল-হক অজিদের দমিয়ে রেখেছিলেন। ২৯ রান দিয়ে গ্রিন ও ওয়েডকে ফিরিয়েছেন ফারুকি। একটি করে উইকেট নিয়েছেন ৪২ রান খরচ করা মুজিব, ২৯ রান দেয়া রশিদ খান।

বিষয়:টি-টুয়েন্টি অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি আফগানিস্তান টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ ম্যাক্সওয়েল রশিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…