চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৯ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত ও শ্রীলঙ্কার টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম অঘটনের শিকার হয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের কাছে হারের পর স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। নিজেদের তৃতীয় ম্যাচে লঙ্কানদের কাছে দলটি হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। এ জয়ে সুপার এইট নিশ্চিত হল দাসুন শানাকার দলের। সেঞ্চুরিতে অপরাজিত থেকে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন পাথুম নিশাঙ্কা। কাগজে কলমে এখনও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ঝুলে আছে জিম্বাবুয়ের উপর। 

পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আগে ব্যাট করা অজিরা নির্ধারিত ২০ ওভারে ১৮১ রান তুলে অলআউট হয়। জবাব দিতে নেমে ১৮ ওভারে ১২ বল ও ৮ হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় লঙ্কানরা। অপরাজিত থাকেন নিশাঙ্কা ও পবন রথনায়েকে।

অজিদের দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড শুরু থেকেই মারকুটে ব্যাটিং করেন। এ দুই ওপেনার ৫১ বলে ১০৪ রানের জুটি গড়েন। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ বলে ৫৬ রান করেন হেড। ২৭ বলে ৫৪ রান আসে মার্শের থেকে। ওপেনাররা শতরানের জুটি গড়ে দিলেও পরে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি অন্য ব্যাটাররা।

দুই ওপেনারের পর জশ ইংলিশ ২৭ ও গ্লেন ম্যাক্সওয়েল ২২ রান করেন। অজিদের বাকি ৬ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেনি। অন্যদের আসা-যাওয়ার মাঝে ১৮১ রানে থামে অজিদের ইনিংস।

লঙ্কানদের স্পিনার দুশান হেমন্ত নিয়েছেন সর্বোচ্চ ৩টি উইকেট। ২টি উইকেট নিয়েছেন দুশমন্ত চামিরা। একটি করে উইকেট নিয়েছেন মাহেশ থিকসানা, দুনিথ ভেল্লালেগে ও কামিন্দু মেন্ডিস।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন কুশল পেরেরা। দলের হাল ধরেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। এ জুটিতে ৬৬ বলে ৯৭ রান তুলে আউট হন কুশল মেন্ডিস। তার আগে ফিফটি তুলে নেন এ ডানহাতি ব্যাটার।

Reneta

দলের হাল ধরে রাখেন নিশাঙ্কা, তিনিও তুলে নেন ফিফটি। পরে পবন রথনায়েকের সাথে আরও একটি জুটি গড়েন নিশাঙ্কা। তাদের এ জুটিতে ৩৪ বলে ৭৯ রানের অপরাজিত জুটিতে ম্যাচ নিজেদের করে নেয় শ্রীলঙ্কা। তার আগে ৫২ বলে অপরাজিত সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। রথনায়েকে ১৫ বলে ২৮ রানে অপরাজিত থাকেন।

অজিদের পক্ষে দুটি উইকেট নেন মার্কাস স্টয়নিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকুশলচামিরানিশাঙ্কামার্শম্যাক্সওয়েললিড স্পোর্টসশ্রীলঙ্কাহেডহেমন্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT