চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিব্রতকর রেকর্ডের মালিক উইন্ডিজ, জিতল অজিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
অজি ক্রিকেটার ব্যাট চালিয়ে রান সংগ্রহের চেষ্টা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচেও জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল এবং জশ ইংলিশের অপ্রতিরোধ্য পারফরম্যান্সে চতুর্থ ম্যাচও জিততে সমস্যা হয়নি শন মার্শের দলের। এ জয়ে সিরিজে ৪-০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

উইন্ডিজ সিরিজের চতুর্থ ম্যাচে হেরে বিব্রতকর এক রেকর্ডের মালিক হয়েছে। ম্যাচে ২০০ রানের বেশি করেও হারতে হয়েছে ক্যারিবীয়ানদের। এ নিয়ে সাতবার ২০০ রানের বেশি করা দল হিসেবে হেরেছে শাই হোপের দল যে রেকর্ড আর কোনো দলের নেই।

আগের দিন ২০০ রানের বেশি করে হারা ওয়েস্ট ইন্ডিজ এদিনও ২০৫ রান করেছিল। তবে দলটির ব্যাটারের খুব বেশি ভালো করতে পারেনি। সর্বোচ্চ ৩১ করেন শেরফান রাদারফোর্ড, ২৮ করে করেন রোভমান পাওয়েল ও রোমারিও শেফার্ড। এছাড়া ২৬ রান আসে জেসন হোল্ডারের থেকে।

সব ব্যাটারের অল্প অল্প করে অবদানে ৯ উইকেট হারিয়ে ২০০ রান অতিক্রম করে ২০৫ এ থামে দলটি। সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা, ২টি করে উইকেট নিয়েছেন অ্যারন হার্ডি, জাভিয়ের বার্টলেট ও শন অ্যাবোট।

জবাব দিতে নেমে ৩ উইকেট এবং ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে অস্ট্রেলিয়া। অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ৫৫ করে অপরাজিত থাকেন। ৫১ রান করেন জশ ইংলিশ এবং ওপেনিংয়ে নেমে ১৮ বলে ৪৭ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। তাতেই হেসেখেলে ম্যাচ জিতেছে মার্শের দল। উইন্ডিজের জেদিয়া ব্লেডস নিয়েছেন ৩ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাবোটওয়েস্ট ইন্ডিজজাম্পামার্শম্যাক্সওয়েললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

আগস্ট ২, ২০২৬

বেনজীরকে দেশে এনে বিচার করা বিষয়ে যে বার্তা সরকারের

আগস্ট ২, ২০২৬

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

আগস্ট ২, ২০২৬

তালাকপ্রাপ্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT