চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ ওভারের ম্যাচেও দুইশ ছাড়াল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ড বোলারদের তুলোধুনো করে ১৭ ওভারের ম্যাচেও দুইশ টপকেছে বাংলাদেশ। টি-টুয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়া লিটন দাস সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ২০২ রান তুলেছে টিম টাইগার্স।

ওপেনিং জুটিতে বাংলাদেশ গড়েছে নতুন রেকর্ড। রনি তালুকদারকে নিয়ে লিটন ঝড় তোলেন শুরুতেই। মাত্র ৩.১ ওভারে ফিফটি পূর্ণ করে বাংলাদেশ। ৭.১ ওভারে ১০০ রানে পৌঁছায় স্বাগতিকরা।

১৮ বলে ব্যক্তিগত পঞ্চাশে পৌঁছান লিটন। ২০০৭ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন মোহাম্মদ আশরাফুল। ১৬ বছর পর সেই রেকর্ড ভাঙেন ক্ল্যাসিক এ ব্যাটার। ৪১ বলে ১০টি চার ও ৩টি ছয়ে ৮৩ রান করে আউট হন বেন হোয়াইটের বলে।

Banglabid

টি-টুয়েন্টিতে যেকোনো উইকেটে সর্বোচ্চ ১৩২ রানের জুটি ছিল বাংলাদেশের। সেটির কাছে গিয়ে রনি সাজঘরে ফেরেন। ২৩ বলে ৪৪ রান করেন আগের ম্যাচের সেরা খেলোয়াড়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১২ সালে ঘরের মাঠে সর্বোচ্চ রানের জুটিটি গড়েছিলেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। সেটির দ্বারপ্রান্তে গিয়ে থামেন লিটন দাস ও রনি তালুকদার। তার আগে ছোট ফরম্যাটে বাংলাদেশের ওপেনিং জুটির রেকর্ড গড়েছেন দুজনে।

টি-টুয়েন্টিতে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে নাঈম শেখ ও সৌম্য সরকারের ১০২ রানের ওপেনিং জুটির রেকর্ড ভেঙেছেন লিটন ও রনি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ১২৪ রানের ওপেনিং জুটি গড়েছেন তারা।

Reneta

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য ৩ ওভার কমিয়ে ১৭ ওভারে আনা হয়েছে। টসে হেরে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার লিটন ও রনি। তৌহিদ হৃদয় ১৩ বলে ২৪ রান করেন। অধিনায়ক সাকিব আল হাসান ২৪ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ-আয়ারল্যান্ডরনিলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT