চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে ২৭ বলে সেঞ্চুরি, ভাঙলেন গেইলের রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ অপরাহ্ণ ১৭, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার টি-টুয়েন্টিতে সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেদের আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন এস্তোনিয়ার সাহিল চৌহান। ২৭ বলে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন ৩২ বর্ষী ব্যাটার। ভেঙে গেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও নামিবিয়ার জ্যান-নিকোল লফটির করা দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ড।

সাইপ্রাসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে সোমবার রানতাড়ায় নেমে ৪১ বলে ১৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন সাহিল। ৩৫১.২১ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৬টি চার ও ১৮টি ছক্কায়। তার ইনিংসে ভর করে সাইপ্রাসের দেয়া ১৯২ রানের লক্ষ্য পেরিয়েছে এস্তোনিয়া। ছয় ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেল তারা।

চলতি বছরই নেপালের বিপক্ষে নামিবিয়ার জ্যান-নিকোল টি-টুয়েন্টিতে শতরান পূর্ণ করেছিলেন ৩৩ বলে। এতদিন পর্যন্ত সেটিই ছিল এ ফরম্যাটের আন্তর্জাতিক দ্রুততম শতরান। সাহিল রেকর্ড ভাঙলেন ২৭ বলে শতক হাঁকিয়ে।

Banglabid

আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে এ সংস্করণে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ক্রিস গেইলের। ২০১৩ আইপিএলে কিংবদন্তি সাবেক ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন। সেটিও ভাঙলেন সাহিল।

এই ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েছেন সাহিল। ৪১ বলে ১৪৪ রানের ইনিংসে তিনি ছয় হাঁকিয়েছেন ১৮টি। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ছয় ছিল ১৬টি। যৌথভাবে ওই রেকর্ড ছিল আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই ও নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের দখলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এস্তোনিয়াক্রিস গেইলটি-টুয়েন্টিদ্রুততম সেঞ্চুরিলিড স্পোর্টসসাইপ্রাসসাহিল
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT