ক্রিকেট

দেখে নিন ওয়ানডে বিশ্বকাপের রেকর্ড পাঁচ ব্যক্তিগত ইনিংস

বিভিন্ন দলের ক্রিকেটাররা ব্যাটিং ও বলিং করছেন, খেলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট খেলোয়াড়রা বিভিন্ন ভঙ্গিতে ব্যাটিং ও বলিং করছেন, মাঠে খেলার মুহূর্তের ছবি. Channel i News – চ্যানেল আই নিউজ

একদিন পর পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের। ভারতে আসরে অংশ নিচ্ছে দশ দল। দেড় মাসের মহাযজ্ঞে খেলা হবে দশ রাজ্যে। সোনালি শিরোপার জন্য লড়াইয়ে নানা রেকর্ড হাতছানি দিচ্ছে। একদিনের ক্রিকেটে বিশ্বমঞ্চে ব্যাটে ঝলক দেখিয়েছেন অনেকেই। দ্বিশতকের ইনিংস খেলেছেন দুজন। পড়ে নেয়া যাক বিশ্বকাপের মঞ্চে ব্যক্তিগত সেরা পাঁচটি ইনিংসের গল্প।

ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ২০১৫ বিশ্বকাপে ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬৩ বলে ২৩৭ রান করে অপরাজিত ছিলেন তিনি। ম্যাচে ১৪৩ রানে জয় পেয়েছিল নিউজিল্যান্ড।

দুইয়ে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের। ২০১৫ বিশ্বকাপে ওভালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৭ বলে ২১৫ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন উইন্ডিজ তারকা। ১০ চার ও ১৬ ছক্কায় ইনিংস গড়েছিলেন বাঁহাতি ব্যাটার।

তিনে সাউথ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার গ্যারি কারস্টেন। ১৯৯৬ বিশ্বকাপে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৫৯ বলে ১৮৮ রান করেছিলেন তিনি। ২০১৫ বিশ্বকাপে গেইল ও গাপটিলের ডাবল সেঞ্চুরির আগে প্রায় দুদশক ব্যক্তিগত ইনিংস রেকর্ডটি অক্ষত ছিল।

চারে ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি। ১৯৯৯ বিশ্বকাপে ইংলিশ কাউন্টি ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫৮ বলে ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন গাঙ্গুলি।

পাঁচে ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস। ১৯৮৭ বিশ্বকাপে করাচিতে ১২৫ বলে ১৮১ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন এ কিংবদন্তি।

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ক্রিস গেইল মার্টিন গাপটিল সৌরভ গাঙ্গুলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…