ক্রিকেট

সল্টকে ফেরানোর ওভারটিতে কেবল ১ রান দিলেন সাকিব

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে, আনন্দ ও উত্তেজনা প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবার ছোট সংস্করণের সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে সফরকারীদের আগে ব্যাটে পাঠিয়েছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসানের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতে লড়ছেন বোলার-ফিল্ডাররা। পাওয়ার প্লে’তে দুর্দান্ত ফিল্ডিংয়ের পাশাপাশি ইংল্যান্ডের এক ব্যাটারকে ফিরিয়েছেন তাসকিন। সপ্তম ওভারে আরেকজনকে ফিরিয়েছেন সাকিব নিজেই।

রোববার মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৫১ রান। ১৩ বলে ১৩ রানে ব্যাট করছেন মঈন আলী, সঙ্গী জস বাটলার ৩ বলে ২ রানে ক্রিজে।

আক্রমণে এসেই ১৯ বলে ২৫ রান করা ফিল সল্টকে নিজের ক্যাচেই ফিরিয়েছেন সাকিব। সপ্তম ওভারটিতে কেবল এক রান দিয়েছেন অধিনায়ক।

শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং লাইনআপে পরিবর্তন এনেছে সফরকারী দল। জস বাটলারের পরিবর্তে ওপেনিংয়ে ফিল সল্টের সঙ্গী হন ডেভিড মালান। মালান ফেরার পর তিনে ব্যাটে আসেন অলরাউন্ডার মঈন আলী।

তৃতীয় ওভারের দ্বিতীয় বলে টাইগারদের প্রথম সাফল্য এনে দেন তাসকিন। বাউন্ডারি লাইনে হাসান মাহমুদের ক্যাচ হন ডেভিড মালান। ৮ বলে ৫ রান করে যান ইংলিশদের মারকুটে ব্যাটার।

বিষয়:তাসকিন বাংলাদেশ-ইংল্যান্ড বিসিবি মালান সল্ট সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…