ক্রিকেট

ফখরের বিশ্বকাপ শেষ, স্কোয়াডে হারিস

বাংলাদেশ ক্রিকেটার হারিসের ছবি, বিশ্বকাপের স্কোয়াডে তার স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের বাংলাদেশ ক্রিকেট দলের হারিসের ছবি, তিনি স্কোয়াডে অন্তর্ভুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বুড়ো আঙুলের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া লেগ স্পিনার উসমান কাদিরের পরিবর্তে স্কোয়াডে ঢুকেছিলেন ফখর জামান। এবার হাঁটুর চোটে ফখরও আসর থেকে বিদায় নিলেন।

ডান হাঁটুতে পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (পিসিএল) ইনজুরির কারণে টপঅর্ডার ব্যাটার ফখরের টি-টুয়েন্টি বিশ্বকাপে আর থাকা হচ্ছে না। অফব্রেক বোলার-মিডল অর্ডার ব্যাটার মোহাম্মদ হারিসকে স্কোয়াডে ডেকে নিয়েছে পাকিস্তান।

নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন ফখর। সাউথ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তার ছিটকে যাওয়াটা পাকিস্তানের জন্য বড় ধাক্কাই।

বিষয়:অ্যাডিলেড টি-টুয়েন্টি পাকিস্তান টি-টুয়েন্টি বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ টি-টুয়েন্টি ভারত লিটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…