চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইরিশম্যান লিটলের বড় কীর্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে এবারের আসরে দ্বিতীয় হ্যাটট্রিক এলো আয়ারল্যান্ডের জশ লিটলের থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে কেন উইলিয়ামসন, জিমি নিশাম ও মিচেল স্যান্টনারকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন বাঁহাতি মিডিয়াম পেসার।

১৯তম ওভারের দ্বিতীয় বলে আউট হন আক্রমণাত্মক ব্যাটিং করে ফিফটি তুলে নেয়া উইলিয়ামসন। ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬১ রান করা কিউই অধিনায়ক ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে গ্যারেথ ডেল্যানির তালুবন্দি হন।

পরের বলে নিশামকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন লিটল। রিভিউ নিয়েও নিশাম রক্ষা পাননি। তার পরের বলে স্যান্টনারও এলবিডব্লিউয়ের শিকার হন। তিনিও রিভিউ নেন। টিভি রিপ্লেতে সিদ্ধান্ত আসে লিটলের ডেলিভারি মিডল স্টাম্পে আঘাত হানছে। তাতে দ্বিতীয় আইরিশম্যান হিসেবে টি-টুয়েন্টিতে হ্যাটট্রিকের মালিক বনে যান ২৩ বর্ষী লিটল।

টি-টুয়েন্টি বিশ্বকাপে লিটলের আগে আরও পাঁচজনের আছে এ কীর্তি। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি প্রথম হ্যাটট্রিক করেন বিশ্বআসরে। ২০২১ বিশ্বকাপে করেন আরও তিনজন- কার্টিস ক্যাম্ফের, ভানিডু হাসারাঙ্গা ও কাগিসো রাবাদা। চলতি বিশ্বকাপের প্রথম রাউন্ডে পঞ্চম ও সহযোগী দেশের হয়ে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথম হ্যাটট্রিকটি করেন সংযুক্ত আরব আমিরাতের কার্থিক মেইয়াপ্পান।

শুক্রবার অ্যাডিলেডে সুপার টুয়েলভে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে টসে হেরে আগে ব্যাট করা নিউজিল্যান্ড ৬ উইকেটে ১৮৫ রান করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি আয়ারল্যান্ডটি-টুয়েন্টি নিউজিল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২লিটলহ্যাটট্রিক
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে ফিরলেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

আগস্ট ৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের স্পিনারের ৮ বছরের নিষেধাজ্ঞা

আগস্ট ৩, ২০২৬

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬

গলফে আবারও চ্যাম্পিয়ন হয়ে ট্রাম্পের খোঁচা- ‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই’

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সকল মোটরযানের জন্য বিআরটিএর কড়া নির্দেশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT