ফুটবল

‘বুড়ো’ বয়সী বিশ্বকাপ হ্যাটট্রিকে রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

মেসি বিশ্বকাপ হ্যাটট্রিকে রেকর্ড ভাঙলেন, আর্জেন্টিনা জিতল. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার ফুটবলার মেসি তার জয় উদযাপন করছেন, বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচে লিওনেল মেসি একাই করেছেন তিন গোল। বিশ্বমঞ্চে আর্জেন্টাইন অধিনায়কের এটি প্রথম হ্যাটট্রিক। এটিকে শুধু হ্যাটট্রিক বলা কম হবে। এটি এক রেকর্ডময় হ্যাটট্রিক।

বিশ্বকাপের ইতিহাসে এখন সবচেয়ে বেশি বয়সী হ্যাটট্রিক করা খেলোয়াড় হলেন মেসি। তার বিশ্বরেকর্ডের আগে ৮ বছর ধরে রেকর্ডটি ছিল পর্তুগাল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে।

২০১৮ সালের ১৬ জুন, স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। ৩৩ বছর ১৩০ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন পর্তুগিজ মহাতারকা। যা সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ড ছিল। ঠিক ৮ বছর পর একই তারিখে সেই রেকর্ড নিজের করে নিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে।

বিষয়:ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো মেসি রোনালদো হ্যাটট্রিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…