চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্ষমা করবেন ভবিষ্যৎ প্রজন্ম, আমরা মাথা উঁচু করতে পারছি না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৩
বিনোদন
A A
প্রখ্যাত ব্যক্তিত্বের ছবি, বাংলার সংবাদ ও সংস্কৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

“এখন রুচির দুর্ভিক্ষ চলছে। এর মধ্য দিয়েই হিরো আলমের উত্থান হয়েছে” সম্প্রতি একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেছিলেন নাট্যকার, অভিনেতা ও সংগঠক মামুনুর রশীদ। যা নিয়ে নেট দুনিয়া রীতিমত তোলপাড়।

এমন মন্তব্যের জন্য নাট্যাঙ্গনের বেশীরভাগ মানুষের কাছে বাহবা পেলেও কিছু মানুষ কড়া সমালোচনা করছেন। গুণী এই নাট্যকার ও অভিনেতাকে কাঠগড়ায় তুলছেন অনেকেই। শুধু সাধারণ নেটিজেন নয়, সংস্কৃতি অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও সাম্প্রতিক এই ইস্যু নিয়ে সোচ্চার।

মামুনুর রশীদের বক্তব্যকে সময়পোযোগী দাবি করে কথা বলেছেন অনেক তারকা মুখও। তাদেরই একজন চিত্রনায়ক সাইমন সাদিক। সাম্প্রতিক ইস্যু নিয়ে নিজের ফেসবুকে একটি লেখা পোস্ট করেন ‘পোড়ামন’ এর এই নায়ক। তার এ লেখাটি শেয়ার করেছেন বহু তারকা অভিনেতা, অভিনেত্রীরাও।

Banglabid

চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য চিত্রনায়ক সাইমন সাদিকের লেখাটি হুবুহু তুলে ধরা হলো-

শক্তিমান আর কেহেরমানের পার্থক্য তো আপনাদের বোঝার কথা না, আপনারা তো টিনের ফুটো দিয়ে বিটিভি দেখার স্বাদ পাননি। আপনাদের তো ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাইকে খোঁজার জন্য ঝড় বৃষ্টির রাতে বৃষ্টিতে ভিজে বাঁশের অ্যান্টেনা ধরে দাঁড়িয়ে থাকতে হয়নি। পরিবারের মুরুব্বিদের হাতের আঙ্গুল ধরে সিনেমা হলে হাজারো দর্শকদের মাঝে দেখা হয়নি ‘দীপু নাম্বার ২’, কীভাবে বুঝবেন বাঙালি সংস্কৃতির আবেগ?! আবেগ!

সেটা আপনার থাকারও কথা না! সহজলভ্য ইন্টারনেট আমাদের মাথা নিচু করে শিক্ষা দিয়ে যাচ্ছে কারো মৃত্যু, কারো অসুস্থতা, কারো অপারগতায় হা হা রিয়েক্ট দেওয়া! কষ্ট হয় আমাদেরও মাথা নিচু হয়ে যাচ্ছে তা ভাবতে, কোনটা সংস্কৃতি, কোনটা অপসংস্কৃতি, সেটা বোঝানোর ক্ষমতা এখন মুরুব্বিদের হাতে নেই!

কারণ আমরা এখন সবচেয়ে বেশি জ্ঞানী! এটার জন্য আসলে আমরাই দায়ী। এ দায় একদিন আপনাকে, আমাকে আরো বেশি ভুগিয়ে তুলবে। কিন্তু আফসোস সেদিন হাজার চেষ্টা করেও নতুন প্রজন্মের কাছে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না! এটা ভাবতে ভাবতে মাথা যেন মাথা আরো নত হয়ে যাচ্ছে! ক্ষমা করবেন ভবিষ্যৎ প্রজন্ম, আমরা মাথা উঁচু করতে পারছি না! এখানেও নিশ্চয়ই প্রচুর হাহা রিয়েক্ট পড়বে,সেটাও ভাবছি। তাও লিখবো, বলবো- ক্ষমা করো শিল্প, ক্ষমা করো সংস্কৃতি, ক্ষমা করো বাংলাদেশ।।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্রনায়কপোড়ামনমামুনুর রশীদরুচির দুর্ভিক্ষলিড বিনোদনসাইমন সাদিকহিরো আলম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শখের বেশিরভাগ গাড়িই বিক্রি করে দিয়েছেন কোহলি

পরবর্তী

ইন্দোনেশিয়ার বিশ্বকাপ আয়োজনের মর্যাদা কাড়ল ফিফা

পরবর্তী
ইউনিসেফ বিশ্বকাপ ২০২৩ এর পতাকা রাস্তার পাশে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ার বিশ্বকাপ আয়োজনের মর্যাদা কাড়ল ফিফা

ফেরিতে ট্রাক চলাচল বন্ধ, যানজট সৃষ্টি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের আগেপরে ৭ দিন ফেরিতে ট্রাক চলাচল বন্ধ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT