ক্রিকেট

ভাষার মাস উদযাপনে বিশেষ জার্সিতে খেলবে সিলেট

সিলেট ক্রিকেট দলের খেলোয়াড়রা বিশেষ জার্সিতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট ক্রিকেট দলের খেলোয়াড়রা বিশেষ জার্সিতে প্রস্তুত, যা ভাষার মাস উদযাপনে অংশ নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২১ ফেব্রুয়ারি, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি ঘিরে ফেব্রুয়ারিকে বলা হয় ভাষার মাস। আর ভাষার মাসকে শ্রদ্ধা জানাতে এবার ব্যতিক্রমী এক উদ্দ্যোগ নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। বিপিএলের দশম আসরে তাদের আসন্ন ম্যাচে বিশেষ জার্সি পরে নামবে তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সিলেট স্ট্রাইকার্স। বিশেষ এই জার্সিটিতে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে খেলোয়াড়দের নাম ও নম্বর বাংলায় লেখা হয়েছে। পাশাপাশি সবুজের মধ্যে নানান কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে সিলেট অঞ্চলের ২০টি ঐতিহ্যবাহী জিনিস।

বৃহস্পতিবার সিলেটে নিজ বাসভবনে ১৯৫২সালের ভাষা যোদ্ধা প্রফেসর মোঃ আব্দুল আজিজ বিশেষ জার্সির উদ্বোধন করেছেন।

সিলেটের জার্সিতে যে ২০টি ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে-
সিলেটের পাহাড়, চা বাগান, চা গাছ, চা পাতা, চায়ের পাত্র, পট শিল্প, সিলেটের পাথর, হাওরের সামুদ্রিক সৌন্দর্য, লাল জলের লিলি, লালা খাল, পরিযায়ী পাখি, কিন ব্রিজ, আলী আমজাদ ক্লক টাওয়ার, দরগা গেট, শহিদ মিনার, বাংলা বর্ণমালা, নাগরী লিপি, ক্রিকেট বল, ক্রিকেট স্টাম্প, সিলেটের ফুলের সৌন্দর্য।

বিষয়:খুলনা-৪ লিড স্পোর্টস বিপিএল-২০২৪ সিলেট স্ট্রাইকার্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…