চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাহিদ-খুশদিল তোপে রংপুরের দুইয়ে দুই জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
রংপুরের ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান বল ছুঁড়ে ফেলে বলের দিকে তাকাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বোধনী দিনে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে আসর শুরু করেছিল রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচেও অপ্রতিরোধ্য গ্লোবাল টি-টুয়েন্টি লিগ চ্যাম্পিয়ন দলটি। নাহিদ রানা ও খুশদিল শাহর তোপে সিলেট স্ট্রাইকার্সকে ৩৪ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। টানা দ্বিতীয় জয় পেল রংপুর।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসরের দ্বিতীয় দিনে সন্ধ্যার ম্যাচে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় রংপুর। নির্ধারিত ওভারে ৬ উইকেটে করে ১৫৫ রান। জবাবে ৯ উইকেটে ১২১ রান পর্যন্ত যেতে পারে সিলেটের ইনিংস।

আগে ব্যাটে নামা রংপুরের শুরুটা ভালো হয়নি। ২৮ রানে ৩ উইকেট হারায় দলটি। ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ জুটি লম্বা করতে পারেননি। ৪১ রান যোগ করেন দুজনে। ৬৯ রানে খুশদিল ফিরে যান ১৬ বলে ২১ রান করে। ইফতিখারকে সঙ্গী করে পরে ঝড় তোলেন সোহান। চারটি চার ও দুই ছক্কায় ২৪ বলে ৪১ রান করে আউট হন। শেষদিকে শেখ মেহেদী ৮ বলে ১৬ রান করেন। ইফতিখার অপরাজিত থাকেন ৪২ বলে ৪৭ রান করে।

Banglabid

সিলেটের হয়ে দুটি করে উইকেট নেন তানজিম সাকিব ও আল-আমিন হোসেন।

জবাবে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় সিলেট। এরপর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে দলটি। সুরমাপাড়ের দলটির হয়ে ভালো করেছেন কেবল রনি তালুকদার। ওপেনারের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৪১ রান। জাকের আলী অনিক ৩৩ বলে ২৪ রান করেন। জাকির হাসান করেন ১২ বলে ১৮ রান। বাকিদের কেউ দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

রংপুরের হয়ে নাহিদ রানা ২৭ রান খরচায় ৪ উইকেট নেন। খুশদিল শাহ ১০ রান এবং মোহাম্মদ সাইফউদ্দিন ১৮ রান খরচায় দুটি করে উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাহিদবিপিএল ২০২৫রংপুর রাইডার্সলিড স্পোর্টসসিলেট স্ট্রাইকার্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আফ্রিদির ‘দ্বিতীয় বাড়ি’ বাংলাদেশ

পরবর্তী

ক্যাম্পাসে আর কোন আধিপত্যবাদের স্থান হবে না: জামায়াত আমীর

পরবর্তী
জনসমাগমের মধ্যে বক্তা বক্তব্য দিচ্ছেন, বিশাল সমাবেশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাম্পাসে আর কোন আধিপত্যবাদের স্থান হবে না: জামায়াত আমীর

২০২৫ সালের শুভেচ্ছা বার্তা সহ স্বাগত জানানো হচ্ছে নতুন বছর. Channel i News - চ্যানেল আই নিউজ

সবার আগে ২০২৫ সালকে স্বাগত জানালো কিরিবাতি

সর্বশেষ

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT