ক্রিকেট

দুই বিদেশিকে পাচ্ছে না সিলেট

সিলেট টাইটান্সের লোগো ও স্টেডিয়াম দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট টাইটান্সের লোগো সহ স্টেডিয়ামের দৃশ্য, যেখানে খেলা অনুষ্ঠিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম থেকে শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সকে দলে নিয়েছিল সিলেট টাইটান্স। তবে আসন্ন আসরে দুই ক্রিকেটারকে পাচ্ছে না ফ্র‌্যাঞ্চাইজিটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সিলেট টাইটান্স। বলেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে ম্যাথুজ নিজেই টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিয়েছে। আর অ্যারন জোন্সকে অনাপত্তিপত্র দেয়নি যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড।

এদিকে আফগান ব্যাটার হযরতউল্লাহ জাজাই ও ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ইথান ব্রুকসকে দলে নিয়েছে তারা। বিপিএলের পুরো মৌসুমেই পাওয়া যাবে ২৪ বর্ষী ব্রুকসকে। বিপিএল দিয়েই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে তার।

বিষয়:বিপিএল-২০২৬ ম্যাথুজ সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…