জনপদ

বিদ্যুতের খুঁটির সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ২

প্রাইভেট কারের ধাক্কায় বিদ্যুতের খুঁটির সঙ্গে সংঘর্ষ, আহত ও নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাইভেট কারের ধাক্কায় বিদ্যুতের খুঁটির সঙ্গে সংঘর্ষের ঘটনা, আহত ও নিহতের খবর।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিলেট-তামাবিল সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে ২জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। 

শুক্রবার ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকায় সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহত দুই জনই ঘটনাস্থলে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার কয়েকজন ছাত্রদল নেতাকর্মী প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ ১৩৩৮৫৪) সিলেটের পর্যটন স্পট জাফলং থেকে সিলেটে ফিরছিলেন। পথিমধ্যে বাঘেরসড়ক এলাকায় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

দুর্ঘটনা ও দুজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন ঘটনাস্থলে মারা গেছেন তাদের পরিচয় এখনও জানা যায়নি।

বিষয়:ধাক্কা নিহত ২ প্রাইভেটকার সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…