জনপদ

আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ইমরান আরও ৩ মামলায় গ্রেপ্তার

ইমরানকে গ্রেপ্তার দেখাচ্ছে পুলিশ, অন্যান্য পুলিশ সদস্যরা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ইমরানকে গ্রেপ্তার করা হচ্ছে, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে আরও ৩ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে তাকে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তুলে গত বছরের ৫ আগস্ট পরবর্তী একটি হত্যা মামলার ৭নং আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন করার প্রেক্ষিতে এ নির্দেশনা দেন বিজ্ঞ বিচারক।

এছাড়া,  গোয়াইনঘাটের আরও দুটি মামলায় পৃথক দুটি আদালতে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে একটি ট্রিপল হত্যা মামলা।

এসব তথ্য নিশ্চিত করেছেন, সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাসিস্টান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) আলী হায়দার ফারুক।

বিষয়:গ্রেপ্তার সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…