চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেট স্টেডিয়ামেই জাকির জানাজা সম্পন্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
মাহবুব আলী জাকি

মাহবুব আলী জাকি

সিলেট থেকে: ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির জানাজা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শেষে তার জানাজা সম্পন্ন হয়। 

সিলেট থেকে পরিবারের তত্ত্বাবধানে তার মরদেহ কুমিল্লায় নিজ বাড়িতে পাঠানো হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। বিসিবির সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

শনিবার দুপুরে ঢাকা ও রাজশাহীর ম্যাচের আগে ক্রিকেটারদের নিয়ে গা গরম করছিলেন ঢাকার সহকারী কোচ জাকি। অনুশীলন সেশন পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হার্ট অ্যাটাক করেছিলেন বলে নিশ্চিত করে ঢাকা ক্যাপিটালস।

তাৎক্ষণিকভাবে জাকিকে সিপিআর দেয়া হয় এবং অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষপর্যন্ত বাঁচানো যায়নি। জানা গেছে, হাসপাতাল নেয়ার পথেই মৃত্যু হয়েছে বাংলাদেশের এ কোচের।

এদিকে দীর্ঘদিন দেশের ঘরোয়া ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই অভিজ্ঞ কোচের মৃত্যুতে ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড় ও ক্রিকেট অঙ্গন শোকাহত। ঢাকা ক্যাপিটালস শোকবার্তায় জানিয়েছে, মাহবুব আলী জাকি অকাল প্রয়াণে দল গভীরভাবে মর্মাহত এবং জাকির পরিবারের সকল খরচ বহন করার ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিপিএলের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ক্যাপিটালসবিপিএল ২০২৫মাহবুব আলী জাকিরাজশাহী ওয়ারিয়র্সলিড স্পোর্টসসিলেটসিলেট টাইটানস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের অনুরোধপত্র

জুন ১৬, ২০২৬

চৌর্যবৃত্তির প্রাথমিক সত্যতা: ঢাবি অধ্যাপক রিদওয়ানুল হকের বিরুদ্ধে তদন্ত কমিটি

জুন ১৬, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে প্রধানমন্ত্রী কোন দলের সমর্থক!

জুন ১৬, ২০২৬

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ‘শিরকের পর্যায়ে চলে যায়’: মুজিবুর রহমান

জুন ১৬, ২০২৬

আদাবরে পুলিশি অভিযান: গুলিবিদ্ধ ২, আহত ওসি-এসআই

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT