চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ মিনারে নির্মাতা সালাহউদ্দীন জাকীকে শেষ শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তী নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকীকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন চলচ্চিত্রের শিল্পী, কলাকুশলী থেকে শুরু করে সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ‘ঘুড্ডি’ খ্যাত নির্মাতার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানেই তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই বিদায় অনুষ্ঠানে সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পন করেন।

শহীদ মিনার থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ধানমন্ডি। সেখানে জোহরের নামাজের পর ১টা ৩০ মিনিটে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ধানমন্ডির তাকওয়া মসজিদে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ জানিয়েছেন, প্রথম জানাজা শেষে সালাহউদ্দীন জাকীর মরদেহ দুপুর ৩টা ১৫ মিনিটে তেজগাঁও চ্যানেল আই ভবনে নিয়ে যাওয়া হবে। চ্যানেল আইয়ে শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরে দাফন করা হবে গুণী এই পরিচালককে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দীন জাকী। তার মৃত্যুতে শুধু চলচ্চিত্র জগতই নয়, পুরো সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকায় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সৈয়দ জাকীর জানাজা ও দাফনের সিদ্ধান্ত নেয় পরিবার।

ট্যাগ: ঘুড্ডিলিড বিনোদনশহীদ মিনারসৈয়দ সালাহউদ্দিন জাকী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোসলে নেমে নিখোঁজ হওয়া ছাত্রের জালে জড়ানো লাশ উদ্ধার

পরবর্তী

তামিম-মাহমুদউল্লাহ-সৌম্যকে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ফিল্ডিং করছে, তামিম-মাহমুদউল্লাহ-সৌম্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম-মাহমুদউল্লাহ-সৌম্যকে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নেতার ছবি, ক্যাপশনে অস্ত্রসহ ছবি, খালিস্তানপন্থী নেতার মৃত্যু সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় ফের খালিস্তানপন্থী নেতার মৃত্যু

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT