চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশসহ ৩ দেশে সহায়তা কার্যক্রম বন্ধ করছে সুইজারল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৬ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক, বাংলাদেশ
A A

বাংলাদেশসহ তিনটি দেশে উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার। সুইস উন্নয়ন ও সহযোগিতা সংস্থার অধীনে পরিচালিত প্রকল্পগুলোতে দেওয়া সহায়তা ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করে দেবে দেশটি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সুইজারল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম সুইসইনফো ডট সিএইচের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সুইস পার্লামেন্টের এই সিদ্ধান্ত এক বিবৃতিতে জানিয়েছে সুইস ফেডারেল কাউন্সিল।

বাংলাদেশ ছাড়াও এই তালিকায় রয়েছে আলবেনিয়া এবং জাম্বিয়া।

প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডের সরকারের অনুরোধে দেশটির পার্লামেন্ট ডিসেম্বরে বিদেশি সহায়তা তহবিলে অর্থ বরাদ্দ কমিয়ে দেয়। বুধবার সুইজারল্যান্ডের কার্যনির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিল আন্তর্জাতিক সহায়তায় কাটছাঁটের বিষয়ে সিদ্ধান্ত দেয়। এরপরেই ওই তিনদেশে সহায়তা বন্ধের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির সরকার।

এতে বলা হয়, সুইজারল্যান্ডের পার্লামেন্ট আন্তর্জাতিক সহায়তা তহবিলে ২০২৫ সালে প্রায় ১২১ মিলিয়ন মার্কিন ডলার কমিয়েছে। এই কমানোর পরিমাণ আগামী ২০২৬ সালে আরও বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছে দেশটি। আগামী ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার কমানোর ঘোষণার কথা জানিয়েছে দেশটি।

এই পদক্ষেপ দ্বিপাক্ষিক, অর্থনৈতিক এবং বিষয়গত সহায়তার পাশাপাশি বহুপাক্ষিক সংস্থার ওপর প্রভাব ফেলবে বলেও এক বিবৃতিতে জানানো হয়।

Reneta

বিবৃতিতে বলা হয়, আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ায় চলমান উন্নয়ন কর্মসূচি ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করবে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি)। বাস্তব পরিস্থিতি, সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদী স্বার্থ (কূটনৈতিক ও অর্থনৈতিক) ও অন্যান্য দেশের তুলনায় এসব দেশে সুইস আন্তর্জাতিক সহযোগিতার সামগ্রিক গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশসহ ৩ দেশে সহায়তা বন্ধসুইজারল্যান্ডসুইস উন্নয়ন ও সহযোগিতা সংস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

৩ মাসের মধ্যেই সড়কে নামছে দেশীয় ইলেকট্রিক যানবাহন

এপ্রিল ২৫, ২০২৬

ফুটপাত দখলমুক্ত করতে মাঠে অস্থায়ী মার্কেটের পরিকল্পনা ডিএনসিসির

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২৫, ২০২৬

আবাসন প্রকল্প: তিন দফা সময় বাড়িয়েও লক্ষ্য পূরণে ব্যর্থ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

এপ্রিল ২৫, ২০২৬

পিএসএলের ফাইনাল মাঠে বসে দেখার অনুমতি পেল দর্শক

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT