চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রায়ত্ত বস্ত্র ও পাটকলগুলোতে সুইজারল্যান্ডের বিনিয়োগের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিশ্বব্যাংকের প্রতিনিধি ও অর্থমন্ত্রীর বৈঠক, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি সৌজন্য সাক্ষাত করেছেন। সোমবার ৯সেপ্টেম্বর সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাত করেছেন।

সাক্ষাতের শুরুতে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানিয়ে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন অন্তর্বর্তীকালীন সরকার সুইজারল্যান্ড সরকারের সাথে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কাজ করতে চায়। উপদেষ্টা দেশের বস্ত্র ও পাটখাত এবং নৌ পরিবহন খাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চান। তিনি দেশের বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত বস্ত্র ও পাটকলগুলোতে বিনিয়োগে সুইজারল্যান্ডকে এগিয়ে আসতে আহ্বান জানান। এসকল মিলে পাট ও বস্ত্রসহ মেশিনারিজখাতে বিনিয়োগ লাভজনক। নৌপরিবহণ মন্ত্রণালয়ের অধীনে দেশের বন্দরগুলোর কার্যক্রমে আধুনিক ব্যবস্থাপনা ও দেশের জন্য কন্টেইনার হ্যান্ডলিং আধুনিকায়নে সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও নৌপরিবহণ মন্ত্রণালয়ে বিদেশী বিনিয়োগের সম্ভাব্য খাতসমূহে বিনিয়োগের বিষয়ে আরও যোগাযোগের জন্য সচিবকে নির্দেশনা দেন।

রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশের সম্ভাবনাময় যুব সমাজের প্রশংসা করে বলেছেন, বাংলাদেশ শিক্ষার হার, জিডিপিসহ বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে। একটি উজ্জ্বল সম্ভাবনায় তরুণ সমাজ আছে। সুইজারল্যান্ড এ দুই দেশের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ , বিশ্বস্ত ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এবং এদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদারী হয়ে কাজ করবে মর্মে তিনি জানান।

Banglabid

সাক্ষাৎকালে সুইজারল্যান্ড এম্বাসির কাউন্সিলর আলবার্তো জিওভানিত্তি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ, নৌপরিবহণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বণিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনবস্ত্র ও পাট মন্ত্রণালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড!

পরবর্তী

আফগানিস্তান-আয়ারল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা প্রোটিয়াদের

পরবর্তী
দুই দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তান-আয়ারল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা প্রোটিয়াদের

পরিত্যক্ত অবস্থায় পাওয়া গ্রেনেডটি ঘাসের মধ্যে লুকানো।. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড উদ্ধার

সর্বশেষ

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, কমবে দিনের তাপমাত্রা

আগস্ট ২২, ২০২৬

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT