বাংলাদেশ

বস্ত্র অধিদপ্তর এবং তাঁত বোর্ড পরিদর্শন করলেন বস্ত্র ও পাট উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

বস্ত্র ও পাট উপদেষ্টা বস্ত্র অধিদপ্তর পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বস্ত্র ও পাট উপদেষ্টা বস্ত্র অধিদপ্তর ও তাঁত বোর্ড পরিদর্শন করছেন, কর্মকর্তাদের সাথে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেন,’ বস্ত্রখাতের উন্নয়নে ভূমিকা রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করতে হবে। প্রাতিষ্ঠানিক সেবা পেতে কারো যেনো কষ্ট না হয়। প্রতিষ্ঠানগুলোতে যে সমস্যা তা দূর করতে কাজ করা হবে। ‘

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর রাজধানীর কারওয়ান বাজারস্থ বাংলাদেশ তাঁত বোর্ড এবং বস্ত্র অধিদপ্তর পরিদর্শনশেষ করে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো: শহীদুল ইসলাম ও বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো: মাহমুদ হোসেন নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তাঁত ও বস্ত্রখাতের উন্নয়ন ও সম্প্রসারণে প্রতিষ্ঠানগুলো প্রতিবন্ধকতায় এড়িয়ে কাজ করে যাচ্ছে। তাঁত বোর্ডের মাধ্যমে ঐতিহ্যবাহী মসলিন কাপড় পুনরুদ্ধার হয়েছে।

এসময় দেওয়ান মো: আব্দুস সামাদ (অতি. সচিব), মোহাম্মদ মিজানুর রহমান (অতিরিক্ত সচিব), পরিচালক শাহাদাত হোসেন (যুগ্মসচিব),পরিচালক হোসনে আরা বেগম, উপপরিচালক মো: আব্দুস সালাম, উপপরিচালক মো: সাইফুর রহমান,সদস্য দেবাশীষ নাগসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:বস্ত্র ও পাট মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…