সাঁতারে ৪০০ মিটার হিটে অংশ নিতে পারলেন না পিটি

অ্যাথলেট স্বর্ণপদক গ্রহণের সময়, দর্শকদের মাঝে উচ্ছ্বাস ও উৎসাহ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
অলিম্পিকে ছয়টি পদকজয়ী সাঁতারু গ্রেট ব্রিটেনের অ্যাডাম পিটি সাঁতারে ৪*১০০ মিটার প্রতিযোগিতার হিটে অংশ নিতে পারবেন না। কোভিড আক্রান্ত হওয়ার পর সুস্থ না হওয়ায় প্রতিযোগিতা থেকে সরে যেতে হয়েছে তাকে। অলিম্পিক ওয়েবসাইটে পিটিকে নিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্যারিস অলিম্পিকে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক ইভেন্টে রৌপ্যপদক জয়ের পর তার কোভিড পরীক্ষা করা হয়। সেখানে পজিটিভ হন। পরিবর্তে জেমস উইলবি এ ইভেন্টে খেলবেন।
শুক্রবার সকালে ইভেন্টের হিট হওয়ার কথা ছিল। হিট শুরুর একঘণ্টা আগে তাকে সরে যেতে হয়। তবে হিটে তার দল চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করতে পারলে শনিবার ইভেন্টের ফাইনালে অংশ নিতে পারবেন পিটি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






