কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মো. ইমাম হোসেন বাচ্চু (৪৪) মারা গেছেন। তিনি মোগলটুলি এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।
কুমিল্লা কারাগার সূত্রে জানা গেছে, শনিবার (৩১ মে) সকালে বুকে ব্যাথা উঠলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ২০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, ইমাম হোসেন বাচ্চু অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাচ্চুর বিরুদ্ধে দুটি হত্যা ও হত্যা চেষ্টাসহ দুটি মামলায় রয়েছে। তাকে ৩০ মার্চ কোতোয়ালি মডেল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।








