চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জেনো আমিই তোমার সবচেয়ে বড় অনুরাগী’

জন্মদিনে চঞ্চলকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ০১, জুন ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্রের জন্য চ্যানেল আই অনলাইন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

থিয়েটার দিয়ে শুরু, এরপর ছোটপর্দা ও সিনেমায় সমানতালে দাপট দেখিয়ে চলেছেন। হাল সময়ের ওটিটিতে হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। বলছি সব মাধ্যমে সময়ের দাপুটে অভিনেতা চঞ্চল চৌধুরীর কথা।

শনিবার (১ জুন) এই অভিনেতার জন্মদিন। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছায় সিক্ত করছেন শোবিজের সহকর্মী থেকে সাধারণ দর্শক। এরমধ্যে যোগ দিয়েছেন কলকাতার অভিনয়শিল্পীরাও। পশ্চিমবঙ্গের তারকা অভিনেত্রী স্বস্তিকাতো চঞ্চল চৌধুরীকে অভিনয়ের ‘ইনস্টিটিউশন’ বলে সম্বোধন করলেন!

এদিন স্বস্তিকা চঞ্চলকে শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দেন। যেখানে তিনি নিজেকে চঞ্চল চৌধুরীর গুণমুগ্ধ ভক্ত বলে পরিচয় দেন।

ওটিটির বদৌলতে চঞ্চলের কোনো কাজ এলেই সবার আগে সেটা দেখার চেষ্টা করেন জানিয়ে স্বস্তিকা এদিন লিখেন,“আমরা আজকাল বলি কনটেন্ট ইজ কিং। ঠিক। কিন্তু সেই রাজার ওপর মহারাজ আছেন, রাজাধিরাজ আছেন- সেই মহারাজের আজ জন্মদিন। নিজের কর্ম জীবনে যত ব্যস্ততাই থাকুক না কেন আমি তাঁর একটা কাজ ও মিস করি না। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার মধ্যে যে উত্তেজনা সেটা কি আর ছাড়া যায়! তাই স্ট্রিমিং শুরু হলেই আমি টিভির সামনে। রাত জাগতে হলেও দেখা না শেষ করে উঠি না। চরকি আর হইচইকে অশেষ ধন্যবাদ, ওরা না থাকলে এমন প্রকাণ্ড এক শিল্পীর কাজ না দেখে মরতে হত। কি বিশাল একটা ক্ষতি হত সেটা। হ্যাপি বার্থডে চঞ্চল চৌধুরী।”

চঞ্চলকে অভিনয়ের ইনস্টিটিউশন মনে করেন ‘কালা’ ছবির এই অভিনেত্রী। তিনি বলেন,“তোমার বাম দিকে তাকালে বোঝা যায়না তোমার ডান দিকটা কেমন, এমন ভাবে চরিত্র হয়ে ওঠো যে চিনতে পারা ভার। আরো ভাল কাজের অপেক্ষায় ছিলাম, আছি, থাকব। আমি অভিনেতা হিসেবে খুব লোভী, সব ভাল কাজ নিজে করতে চাই। দর্শক হিসেবেও লোভী, সব ভাল কাজ দেখতে চাই, আর সেই কাজ তোমার হলে তো কথাই নেই। তুমি একটা গোটা ইনস্টিটিউশন। প্রত্যহ শিখি অভিনয়ের নতুন সব দিক দিগন্ত। অফুরান ভালবাসা নিও – আমার প্রিয় শিল্পী। জেনো আমিই তোমার সবচেয়ে বড় অনুরাগী।”

সময়ের ব্যস্ত অভিনেত্রী স্বস্তিকা। তিনি নিজেও ওটিটি ও সিনেমার পর্দায় সমানতালে অভিনয় করছেন। শুধু বাংলায় নয়, হিন্দিতেও নিয়মিত কাজ করতে দেখা যাচ্ছে। চঞ্চল চৌধুরীর সাথেও একটি সিনেমার গুঞ্জন শোনা যাচ্ছে। রেদওয়ান রনি পরিচালিত সেই ছবির নাম ‘দম’। যদিও যৌথপ্রযোজনার এই ছবিতে চঞ্চলের থাকার বিষয়টি নিশ্চিত করলেও স্বস্তিকার বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পরিচালক কিংবা প্রযোজক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়চঞ্চল চৌধুরীদমরেদওয়ান রনিলিড বিনোদনসিনেমাস্বস্তিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT