চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার সঙ্গে তরুণ প্রজন্মের শিল্পী স্বপ্নীল সজীব

রবীন্দ্র প্রয়াণ দিবসে এলো গানচিত্র ‘শ্রাবণের ধারার মত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ০৬, আগস্ট ২০২৫
বিনোদন
A A
বন্যার সঙ্গে তরুণ প্রজন্মের শিল্পী স্বপ্নীল সজীবের পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা রবীন্দ্র সংগীতের কিংবদন্তী শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। যিনি বরাবরই পরিচিত তাঁর নির্মল কণ্ঠ, গভীর আবেগ এবং তরুণ প্রজন্মের প্রতি উন্মুক্ত স্নেহের জন্য। এ বছর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তিনি সরাসরি উপস্থিত না থাকলেও চ্যানেল আই–তে সম্প্রচারিত একটি বিশেষ গানচিত্র দিয়ে নিজের উপস্থিতি জানান দিয়েছেন।

‘শ্রাবণের ধারার মত’ শিরোনামের গানচিত্রটি চিত্রায়িত হয়েছে সুদূর আমেরিকায়। এতে বন্যার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন এ প্রজন্মের স্বীকৃতিপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী স্বপ্নীল সজীব। গানটি সম্প্রচার হওয়ার পর থেকেই দর্শকমহলে আলোচিত হচ্ছে।

গানচিত্রটি শুধু সংগীত পরিবেশনা নয়, বরং এটি এক আধ্যাত্মিক নিবেদন। রবীন্দ্রনাথের গান ‘শ্রাবণের ধারার মত’–এর সঙ্গে মিশেছে বিথিকা ও গীতাঞ্জলি থেকে নির্বাচিত কবিতার পঙ্ক্তিমালা। আবৃত্তি করেছেন সামিউল ইসলাম পোলাক এবং সংগীতায়োজন করেছেন নীলাঞ্জন ঘোষ। গানচিত্রটির ভাবনা ও সৃজন নির্দেশনায় ছিলেন স্বপ্নীল নিজেই।

Banglabid

রেজওয়ানা চৌধুরী বন্যা শুধুই একজন শিল্পী নন, তিনি তরুণশিল্পীদের কাছে একজন পথপ্রদর্শক। তাঁর সংগঠন সুরের ধারা সবসময়ই তরুণদের নিয়ে কাজ করে এসেছে। ‘হাজার কণ্ঠে বর্ষবরণ’ কিংবা চ্যানেল আইয়ের যেকোনো সংগীত আয়োজনে তাঁর ছাত্রছাত্রীদের সরব উপস্থিতি তারই প্রমাণ। নতুন প্রজন্মের প্রতি তাঁর এই সদয় দৃষ্টিভঙ্গি ও সহমর্মিতা বাংলাদেশের সংগীতজগতের জন্য অনন্য এক দৃষ্টান্ত।

সংগীতবিশ্লেষকরা বলছেন, এ প্রজন্মের শিল্পী স্বপ্নীল সজীবের সাথে নতুন এই গানে কণ্ঠ দিয়ে বন্যা আবারও প্রমাণ করলেন—‘সংগীতের জন্যই সংগীত’—এই নীতিতেই তিনি অটল। তরুণদের সঙ্গে কাজ করে, নতুন প্রজন্মকে এগিয়ে দিয়ে, তিনি যেন রবীন্দ্রচিন্তার ধারাকে আরও গভীর ও বিস্তৃত করে তুলছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানরবীন্দ্র সংগীতরবীন্দ্রনাথরেজওয়ানা চৌধুরী বন্যাস্বপ্নীল সজীব
শেয়ারTweetPin

সর্বশেষ

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

জুমার দিন কেন এত গুরুত্বপূর্ণ? ইসলামের দৃষ্টিতে শুক্রবারের বিশেষ মর্যাদা

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

গলায় রুটি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে ভূমিধস: নিহত ৫

আগস্ট ১৪, ২০২৬
সংগৃহীত

ভাটারা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT