চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের অ্যাশেজে আটে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন সাদারল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৬ পূর্বাহ্ণ ২৪, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের অ্যাশেজের একমাত্র টেস্টে আটে নেমে অনন্য মাইলফলক স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার সাদারল্যান্ড। ১৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে গড়েছেন আট বা তার নিচে নেমে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রানের রেকর্ড।

বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে ম্যাচের প্রথম দিন ২৩৮ রানে অজিদের ষষ্ঠ উইকেট পতনের পর ব্যাটে নামেন সাদারল্যান্ড। দিন শেষে অপরাজিত থাকেন ৩৯ রানে। দ্বিতীয় দিন এসে ১৪৮ বলে স্পর্শ করেন শতরান। ইনিংসে ১৮৪ বলে ১৩৭ রানে অপরাজিত থাকেন তিনি।

১৬ চার ও ১ ছক্কায় সাদারল্যান্ড অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন। এরআগে ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৬ বলে দ্রুততম শতকের রেকর্ডটি ছিল জিল কেনারের।

Banglabid

টেস্ট ক্রিকেটে আট বা তার নিচে নেমে শতরান করা তৃতীয় ইনিংস এটি। ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন শ্রীলঙ্কার চামানি সেনেভিরন্তে। ১৯৪৮ সালে ভারতের বিপক্ষে অপরাজিত ১০৪ রান করেছিলেন অস্ট্রেলিয়ার ক্যারেন প্রাইস। টেস্ট ছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আট থেকে এগারো নম্বরে সেঞ্চুরির দেখা মেলেনি এখনও।

সাদারল্যান্ড, পেরি ও তাহলিয়া ম্যাকগ্রার ব্যাটে প্রথম ইনিংসে ৪৭৩ রানের সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া। পেরি ফিরেছেন ৯৯ রানে, আর তাহলিয়া ৬১ রানে। ইংলিশদের হয়ে ৫টি উইকেট নিয়েছেন সোফি একলেস্টন।

জবাবে নেমে তাম্মি বাউমন্টের সেঞ্চুরিতে ২ উইকেটে ২১৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। ১৫৪ বলে ১০০ রানে অপরাজিত রয়েছেন তাম্মি। তৃতীয় দিনে তাকে সঙ্গ দেবেন ৪৪ বলে ৪১ রান করা নাট স্কাভার ব্রান্ট। এছাড়া ৯১ বলে ৫৭ রান করে ফিরেছেন হেথার নাইট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডমেয়েদের অ্যাশেজলিড স্পোর্টসসাদারল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT