চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাপদাহে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রিদুয়ান ইসলামরিদুয়ান ইসলাম
৫:৫০ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২৪
শিক্ষা
A A

তীব্র তাপদাহের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সশরীরে সকল ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। এর আগে এক সপ্তাহ অনলাইন ক্লাস চালানোর পরও গরম না কমায় অনির্দিষ্টকাল সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বৃহস্পতিবার ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সশরীরে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনলাইন ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম যথারীতি চালু থাকবে।

তীব্র গরমের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলারও অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সশরীরে ক্লাস-পরীক্ষা না থাকলেও বিশ্ববিদ্যালয়ের বাস চলবে কিনা জানতে চাইলে পরিবহন প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধের নোটিশ দেখেছি। আমরাও পরিবহন দপ্তর থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেব।

এর আগে গত ২১ এপ্রিল দুপুরে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানদের নিয়ে উপাচার্যের ডাকা জরুরি সভায় তীব্র তাপদাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে রিশিডিউল করে পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়।

Reneta

বৈশাখের তীব্র গরমে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে হিটস্ট্রোকে মৃত্যুর খবর শোনা যাচ্ছে। এদিকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে দেশের সব স্কুল-কলেজে সাতদিনের ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়জবিতে ক্লাস পরীক্ষা বন্ধতীব্র তাপদাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও তপন চৌধুরী ও তিথির কণ্ঠে নতুন গান

জুন ২৫, ২০২৬

ভারতকে ১৩৭ রানের চ্যালেঞ্জ দিয়েছে বাংলাদেশ

জুন ২৫, ২০২৬

ইরান-মিশর ম্যাচে সমকামী পতাকা দেখানোর অনুমতি দিলো ফিফা

জুন ২৫, ২০২৬

রামুতে রাখাইন তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুন ২৫, ২০২৬
অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, ফেরতের নির্দেশ বেতন-ভাতা

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT