ক্রিকেট

সূর্যবংশীর তাণ্ডব, আমিরাতকে ১৪৮ রানে হারাল ভারত

ওমানকে ৪০ রানে হারাল পাকিস্তান শাহিনস

ভারতীয় ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিরাতকে ১৪৮ রানে হারাল ভারত ‘এ’ দল

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কাতারে চলমান এশিয়া কাপ রাইজিং স্টার টি-টুয়েন্টির দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঝড় তুলেছেন ভারতের বৈভব সূর্যবংশী। ১৪ বর্ষী ব্যাটারের ৪২ বলে ১৪৪ রানের ইনিংসে ভর করে তিনশোর রানের কাছাকাছি সংগ্রহ গড়েছিল ভারত। হিমালয়সম রানতাড়ায় নেমে ১৪৮ রানে হার দেখেছে আমিরাত। আসরের উদ্বোধনী ম্যাচে ওমানকে ৪০ রানে হারিয়েছে পাকিস্তান শাহিনস।

দোহার ওয়েস্ট ইন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে আগে ব্যাটে নামে ভারত ‘এ’ দল। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৯৭ রানের পাহড়সম সংগ্রহ গড়ে জিতেশ শর্মার দল। জবাবে নেমে ৭ উইকেট ১৪৯ রানে থামে আরব আমিরাত।

লক্ষ্যতাড়ায় নেমে আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন শোয়াইব খান। ৩ চার ও ৬ ছক্কায় ৪১ বলে ৬৩ রান করেন। এছাড়া মোহাম্মদ আরফান ২৬, সৈয়দ হায়দার ২০ এবং মায়াঙ্ক কুমার ২২ বলে ১৮ রান করেন।

ভারত বোলারদের মধ্যে গুরজপনীত সিং ৩ উইকেট নেন। হর্ষ দুবে নেন ২ উইকেট।

এর আগে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ১৬ রানে উদ্বোধনী জুটি ভাঙে। প্রিয়ানেশ আর্য ফিরে যান ৬ বলে ১০ রান করে। এরপর ঝড় তোলেন নামান ধিরকে সঙ্গী করে। ১৭ বলে ফিফটির পর সেঞ্চুরি করেন ১৪ বর্ষী বাঁ-হাতি ব্যাটার। দুজনে ৫৭ বলে ১৬৩ রান জুটি গড়েন। দলীয় ১৭৯ রানে জুটি ভাঙে নামান ফিরলে। ২৩ বলে ৩৪ রান করেন।

দলীয় ১৯৫ রানে আউট হন সূর্যবংশী। ১১ চার ও ১৫ ছক্কায় ৩৪২.৮৫ স্ট্রাইকরেটে ৪২ বলে ১৪৪ রান করেন। টি-টুয়েন্টিতে তার সর্বোচ্চ রানের ইনিংস এটি। এর আগে ১০১ রান করেছিলেন সর্বোচ্চ।

এরপর ঝড় তোলেন জিতেশ শর্মা। ভারত অধিনায়ক ৮ চার ও ৬ ছক্কায় ৩২ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৯৭ রান।

আরব আমিরাতের হয়ে মোহাম্মদ ফারাজউদ্দিন, আয়ান আফজাল খান ও মুহাম্মদ আরফান একটি করে উইকেট নেন।

৯৬ রান করেন মাজ সাদাকাত

ওমানকে ৪০ রানে হারাল পাকিস্তান শাহিনস
একইমাঠে আসরের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটে নামে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২০ রান করে তারা। জবাবে নেমে ৯ উইকেটে ১৮০ রানে থামে ওমান।

পাকিস্তান শাহিনসের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেন মাজ সাদাকাত। ৫৪ বলের অপরাজিত ইনিংসে ছিল ৫ চার ও ৯ ছক্কার মার। ১ চার ৫ ছক্কায় ২১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন ইরফান খান। এছাড়া ইয়াসির খান ২৬ বলে ২৬, সাদ মাসুদ ৬ বলে ১৯ এবং মোহাম্মদ ফারিক ৯ বলে ১৯ রান করেন।

ওমান বোলারদের মধ্যে শফিক জান, মুজাহির রাজা, জয় ওদের্দা ও ওয়াসিম আলি একটি করে উইকেট নেন।

রানতাড়ায় ওমানের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন জিকরিয়া ইসলাম। ২৮ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ৫ ছক্কার মার। ৪টি করে চার ও ছক্কায় ২৪ বলে ৪৬ রান করেন মুজাহির রাজা। এছাড়া হাম্মাদ মির্জা ৩৪ এবং কারান সোনাভালে ১৮ বলে ২৬ রান করেন।

পাকিস্তান বোলারদের মধ্যে উবাইদ শাহ ৩ উইকেট নেন। মাজ সাদাকাত ও সাদ মাসুদ নেন ২টি করে উইকেট।

বিষয়:‘সূর্যবংশী’ আরব আমিরাত এশিয়া কাপ রাইজিং স্টার টি-টুয়েন্টি ওমান পাকিস্তান ভারত ‘এ’ দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…