বিনোদন

সুরিয়ার ব্যানার লাগাতে গিয়ে দুই ভক্তের মর্মান্তিক মৃত্যু

নির্বাচনী প্রচারণায় একজন পুরুষ নেতা, পটভূমিতে গাছপালা ও আকাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ নেতা নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন, পটভূমিতে গাছপালা ও আকাশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের মতো সিনেমাপাগল দেশে খ্যাতিমান কোন তারকার জন্মদিন মানেই ঈদ কিংবা দিওয়ালির চেয়ে কম কোন উৎসব নয়। সেখানে অমিতাভ বচ্চন বলুন কিংবা শাহরুখ কিংবা রজনীকান্তের মত সুপারস্টারই হোক না কেন জন্মদিন মানেই তাদের ভক্তদের কাছে আলাদা এক উন্মাদনা!

ঠিক তেমনি ভাবেই রবিবার (২৩ জুলাই) বিশাল আয়োজনের মধ্য দিয়ে তামিল তারকা সুরিয়ার জন্মদিন পালন করার পরিকল্পনা ছিল তার ভক্ত-অনুরাগীদের। কিন্তু তাতেই যেন ঘটলো বিপত্তি!

জন্মদিনের আয়োজনে অভিনেতার ছবির ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তারকার দুই অনুরাগীর। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলার মপুলাভারিপালেম গ্রামে।

মূলত ‘জয় ভীম’ খ্যাত তারকা সুরিয়ার জন্মদিন পালন করার পরিকল্পনা ছিল তাদের। সেই উপলক্ষ্যেই অভিনেতার ছবির ব্যানার লাগাচ্ছিলেন দুই কলেজ শিক্ষার্থী। কিন্তু ব্যানারের একটি লোহার রড ওভারহেড বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা। ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মৃত দুই পড়ুয়ার নাম নাক্কা ভেঙ্কটেশ ও পোলুরি সাই।

ইতোমধ্যেই দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নরাসরাওপেটের হাসপাতালে। মৃত পোলুরি সাইয়ের বোন অনন্যার অভিযোগ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে।

তার দাবি, কলেজে কাঁড়ি কাঁড়ি টাকা বেতন দেওয়ার সত্ত্বেও পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না কর্তৃপক্ষ। তার আরও অভিযোগ, কলেজের ছাত্রাবাসের দিকেও খেয়াল রাখেন না কলেজ কর্তৃপক্ষ।

বিষয়:অভিনয় কলেজ জন্মদিন তামিল অভিনেতা সিনেমা সুরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…