চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে খেলা হলে আমাদের এনার্জি বেড়ে যায়: সুরভী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৩ অপরাহ্ণ ২৯, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ভারত, গোয়া থেকে: হ্যাটট্রিক সাফ শিরোপার মিশনে এসে শুরুটা প্রত্যাশিত হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের। ডিফেন্সের ভুল, সঙ্গে আক্রমণে সমন্বয়হীনতা। প্রথম ম্যাচে জয় এলেও ফুটে উঠেছে দুর্বলতাও। মালদ্বীপের বিপক্ষে পারফরম্যান্সে হতাশ দল। তবে ভারতের বিপক্ষে খেলা হলে শক্তি বেড়ে যায়, পরিস্থিতি ভিন্ন হয়, বললেন ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি।

টিম হোটেলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি বলেছেন, ‘কোচ আমাদের পারফরম্যান্স নিয়ে খুশি। তার কথা ছিল আমাদের তিন পয়েন্ট লাগবে, আমরা সেটা পেরেছি। কালকে আমাদের অনুশীলন আছে, কোচ আমাদের দেখাবেন কী কী ভুল ছিল। সেগুলো শোধরানোর চেষ্টা করব।’

‘ভারতের বিপক্ষে খেলা হলে আমাদের মধ্যে অতিরিক্ত শক্তি চলে আসে এবং ভারতের চাপ বেড়ে যায়। ওদের সাথে খেলা আসলে আমরা ভালো করি। সেটাই চেষ্টা করব। ইন্ডিয়া ভালো দল এবং পাশের দেশ বলে সেই এনার্জি আসে আমাদের মধ্যে।’

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে প্রীতি বললেন, ‘গত ম্যাচ আমরা জিততে পারলেও ভালো পারফরম্যান্স করতে পারিনি। এজন্য আমাদের মধ্যে তেমন প্রভাব দেখতে পারছেন না। ভারতের বিপক্ষে ম্যাচ জিততে পারলে আমরা খুশি হবো। আমরা আরও ভালো করতে পারি। ইন্ডিয়ার সাথে আমরা দেখিয়ে দিবো।’

রোববার ভারতের গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে নামবেন লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে দুদল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গোয়াবাংলাদেশভারতমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টসসুরভী
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের বিপক্ষে খেলা হলে আমাদের এনার্জি বেড়ে যায়: সুরভী

মে ২৯, ২০২৬

ভারতের চেয়ে বেশি সুযোগ পেলেও কাজে লাগাতে পারিনি: শামসুন্নাহার

মে ২৯, ২০২৬

চ্যানেল আই এর ব্যতিক্রমী আয়োজন ‘কৃষকের ঈদ আনন্দ’

মে ২৯, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, ব্যবস্থাপনায় গাফিলতির প্রমাণের ইঙ্গিত

মে ২৯, ২০২৬

সড়কে বর্জ্য জমে থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

মে ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT