রাজনীতি

বাবুবাজার ব্রিজে আগুন জ্বালিয়ে ছাত্রদলের অবরোধ সমর্থন, আটক ৩

বাবুবাজার ব্রিজে আগুন জ্বালিয়ে ছাত্রদলের অবরোধের প্রতিবাদে বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবুবাজার ব্রিজে ছাত্রদলের অবরোধের সময় আগুন জ্বালিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির ডাকা সারাদেশে দশম দফায় অবরোধ সমর্থনে বাবুবাজার ব্রীজে আগুন জ্বালিয়ে ও স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার ৬ ডিসেম্বর সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে অবরোধ পালন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নেতাকর্মী।

এদিকে মিছিল শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুমন সর্দার, জাফর আহম্মেদ ও মাসফিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে বংশাল থানা পুলিশ।

বিষয়:জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…