তথ্যপ্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সুপার কম্পিউটার তৈরি করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা ও সুপার কম্পিউটার প্রযুক্তির চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

মেটা দ্বারা তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সুপার কম্পিউটার এর ডিজিটাল চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন সুপার কম্পিউটার’ তৈরি করেছে মার্ক জুকারবার্গের সংস্থা মেটা। গত দু’বছরের চেষ্টায় অবশেষে তাদের এই সাফল্য আসলো।

আনন্দবাজার জানিয়েছে, ২০২০ সালে জাপানের সুপার কম্পিউটার ‘ফুগাকু’ তকমা পেয়েছিল ‘বিশ্বের দ্রুততম এআই সুপার কম্পিউটার’-এর। এ বার তাকে ছাপিয়ে যেতে চলেছে মেটা।

মেটার তৈরি নতুন এআই সুপার কম্পিউটারের নাম দেওয়া হয়েছে ‘এআই রিসার্চ সুপারক্লাস্টার’। সংক্ষেপে একে আরএসসি নামে ডাকছে মেটা।

২০২২ সালের জানুয়ারি মাসে ফেসবুকে বিশ্বের দ্রুততম এআই সুপার কম্পিউটার নির্মাণের ঘোষণা করেছিলেন জুকারবার্গ। জানিয়েছিলেন, দ্রুত শেষ হবে কাজ।

মেটা কর্তৃপক্ষ জানিয়েছেন, আরএসসি তাদের ‘নিউরাল নেটওয়ার্ক’ শক্তিশালী করতে সাহায্য করবে। এর মাধ্যমে ‘রিয়েল-টাইম ভয়েস’ অনুবাদ করা যাবে সহজেই।

জুকারবার্গের স্বপ্নের ‘মেটাভার্স’ (ত্রিমাত্রিক ভার্চুয়াল দুনিয়া) প্রতিষ্ঠার ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ‘সুপার কম্পিউটার’ আরএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়:এআই কম্পিউটার ফেসবুক মামলা প্রত্যাহারে আল্টিমেটাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…