চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সানরাইজার্সের অধিনায়ক হচ্ছেন বিশ্বজয়ী কামিন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্যামেরন গ্রিনের সংবাদ সম্মেলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যাট কামিন্সের হাত ধরে গতবছর দুই ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর কামিন্সের দল ওয়ানডে বিশ্বকাপও জিতেছে। এরপর নিলামে চড়া দামে আইপিএলে নেয়া হয় অজি অধিনায়ককে। কামিন্স এবার নেতৃত্বও পাচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদের।

ফ্র্যাঞ্চাইজি দলটি সোমবার এক্স হ্যান্ডলে কামিন্সের ছবিসহ পোস্ট করেছে। শিরোনামে লিখেছে, ‘অরেঞ্জ আর্মি! আমাদের নতুন অধিনায়ক প্যাট কামিন্স।’

আগের আসরে দলটির নেতৃত্বে থাকা সাউথ আফ্রিকান ব্যাটার এইডেন মার্করামের পরিবর্তে কামিন্সকে দেয়া হয়েছে গুরুদায়িত্ব। আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দিতে গত মৌসুমে অবশ্য আইপিএলে অংশ নেননি ডানহাতি পেসার। এবারের ১৭তম আসরে খেলার আগ্রহ প্রকাশ করলে টুর্নামেন্টের নিলামে হায়দরাবাদ ২০.৭৫ কোটি রুপিতে দলে টেনেছে ৩০ বর্ষী অজি তারকাকে।

#OrangeArmy! Our new skipper Pat Cummins 🧡#IPL2024 pic.twitter.com/ODNY9pdlEf

— SunRisers Hyderabad (@SunRisers) March 4, 2024

আইপিএলের গত দুই মৌসুমে দলকে নেতৃত্ব দিয়েছেন মার্করাম, তবে হায়দরাবাদকে সাফল্য এনে দিতে পারেননি। তার নেতৃত্বে অবশ্য সাউথ আফ্রিকার এসএ২০ লিগে চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স ইস্টার্ন কেপ।

আগামী ২৩ মার্চ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৪ সালের আইপিএল অভিযান শুরু করে কামিন্সের দল। পরের ম্যাচে ২৭ মার্চ ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি সানরাইজার্স।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইপিএলপ্যাট কামিন্সভারতলিড স্পোর্টসসানরাইজার্স হায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘৯ বার তদন্তের পরও কেন ছাড়পত্র?’ পরিবেশ মন্ত্রণালয়ের কাছে শাহনাজ মুন্নীর প্রশ্ন

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি পর্যটকদের কর ফেরত কার্যক্রমে চীনের শীর্ষে সাংহাই

আগস্ট ৪, ২০২৬

সারাদেশে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬

৩ ধরনের পুলিশিংয়ের ওপর জোর খুলনা রেঞ্জ ডিআইজির

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT