চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুনীলের ফেরাটা বাংলাদেশের জন্য উপভোগ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করছে, কোচের নির্দেশনা নিচ্ছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

গতবছর জুনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন সুনীল ছেত্রী। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অবসর ভেঙে ফিরছেন ভারত তারকা। সুনীলের ফেরাটা চাপ হিসেবে দেখছে না বাংলাদেশ। বরং তাতে ম্যাচ উপভোগ্য হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সৌদি আরবে ক্যাম্প করছে বাংলাদেশ দল। কঠিন প্রস্তুতি নিচ্ছে কোচ হাভিয়ের ক্যাবরেরার শীর্ষরা। শুক্রবার প্রস্তুতির ফাঁকে সুনীলের অবসর ভেঙে ফেরাটা উপভোগ্য বলেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ।

‘সুনীল আমাদের সবারই চেনা। বেঙ্গালুরুর হয়ে অসাধারণ খেলেছে। তাকে ফেরানোর সিদ্ধান্তটা তারাই নিয়েছে। এখন খেলাটি আরও বেশি উপভোগ্য হবে। আমাদের পরিকল্পনায় কোনো পরিবর্তন নেই। প্রস্তুতিতেই মনোযোগ, যতটা ভালো করা যায়।’

Banglabid

ভারতের বিপক্ষে ম্যাচ রোমাঞ্চকর হবে, আশা করছেন লাল-সবুজের ডিফেন্ডার সাদ উদ্দিন। সুনীলের ফেরাটা কোনো চাপ নয় বলছেন তিনি। বলেছেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ আমাদের সবার জন্য অনেক রোমাঞ্চকর। এমন ম্যাচের জন্য আমরা সবাই ব্যক্তিগত ও দলীয়ভাবে মুখিয়ে থাকি। সবাই সবার সেরাটা দেয়। সুযোগ পেলে অবশ্যই আবার গোল করতে চাই।’

সুনীলের ফেরা নিয়ে বললেন, ‘এটা ফুটবলে স্বাভাবিক। চাপের কিছু নাই। ওর সঙ্গে খেলতে পারলে ভালো হবে। সমস্যার কিছু নেই। ওর সাথে আগেও আমরা অনেকবার ম্যাচ খেলেছি। ওর বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমাদের আছে। আমাদের জন্য এটা বড় কোনো সমস্যা নয়। অবশ্যই সে অনেক ভালো খেলোয়াড়, তার সাথে খেলতে পারলে আমাদেরও অনেক ভালো হবে।’

২০২৩ সালে জাতীয় দল জার্সিতে অভিষেক হয়েছে শেখ মোরসালিনের। ভারতের বিপক্ষে এখনও খেলা হয়নি তার। ভারতের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে জয় তুলে রাঙাতে চান মোরসালিন। সঙ্গে সুনীল ফেরায় বেশ রোমাঞ্চিত তিনি।

Reneta

বলেছেন, ‘ভারত ম্যাচের জন্য আমরা প্রস্তুত। সম্ভবত ভারতের বিপক্ষে এটা আমার প্রথম ম্যাচ হবে। যেহেতু ম্যাচটা আমাদের জিততে হবে, কেননা, আমরা ওদের আগে অনুশীলন শুরু করেছি, সবকিছু আমাদের পক্ষে আছে, আমাদের ম্যাচটা যেভাবেই হোক জিততে হবে, এটাই লক্ষ্য।

সুনীলের ফেরা নিয়ে মোরসালিন বললেন, ‘সে আসছে, অবশ্যই ভালো হয়েছে। সে না থাকলে কিছুটা অসম্পূর্ণ থেকে যেত। আশা করছি, ভারতের বিপক্ষে ভালো ম্যাচ হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়ান বাছাইক্যাবরেরাবাফুফেভারতমোরসালিনলিড স্পোর্টসসাদ উদ্দিনসুনীল
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT