চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুলতানা জেসমিনের মৃত্যু : ১১ র‍্যাব সদস্যকে জিজ্ঞাসাবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৩ পূর্বাহ্ণ ৩১, মার্চ ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A
সুলতানা জেসমিনের মৃত্যুতে র‍্যাব সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নওগাঁয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে আটক হওয়ার পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় র‌্যাবের ১১ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ হলে কমিটির প্রতিবেদন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

সুলতানা জেসমিনের মৃত্যুর কারণ নিশ্চিত হতে করা ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেতে আরও খানিকটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন ময়না তদন্তকারী চিকিৎসক। এজন্য জেসমিনের হার্টের পরীক্ষা করার জন্য নমুনা পাঠানো হয়েছে প্যাথলজি বিভাগে।

সুলতানা জেসমিনের আটকের সময় দায়িত্বে থাকা ১১ জনের মধ্যে সেনাবাহিনীর একজন মেজর, পুলিশের এএসপিসহ গাড়িচালকও রয়েছেন।

Banglabid

সুলতানা জেসমিন র‌্যাবের হেফাজতে অসুস্থ হয়ে যখন রামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি হওয়ার দিন রাজশাহীর রাজপাড়া থানায় মামলা করেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) এনামুল হক।

এই মামলায় এনামুল হক দুজনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ২/৩জনকে আসামি করেন। এক নম্বর আসামি আল আমিন। তার বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলার কুতুবপুর এলাকায়। দুই নম্বর আসামি মোছা. সুলতানা জেসমিন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, জেসমিন মৃত্যুর ঘটনায় র‍্যাব সদর দপ্তরের তদন্ত কমিটির দল রাজশাহীতে রয়েছে। জেসমিনকে আটকের অভিযানে সংশ্লিষ্ট ১১ সদস্যকে র‍্যাব-৫ এর সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে। তাদেরকে জেসমিনকে আটক ও পরে মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একইসঙ্গে তারা ময়নাতদন্তকারী চিকিৎসকের সঙ্গেও কথা বলেছেন।

Reneta

র‌্যাব সদস্যরা ‘প্রত্যাহার’ কিংবা ‘ক্লোজড’ নন
র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, জেসমিনকে আটকে অভিযান চালিয়েছিল র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের যে দলটি সেই দলের প্রত্যেককেই জয়পুরহাট থেকে রাজশাহীতে র‌্যাবের ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে।

তদন্ত কমিটি এখন রাজশাহীতেই অবস্থান করছে। মূলত তদন্ত কমিটি এই সদস্যদের কাছ থেকে নানা প্রশ্নের উত্তর জানছেন। তদন্ত কমিটিকে সহযোগিতার অংশ হিসেবেই তাদের রাজশাহীতে আনা হয়েছে। এটি ‘প্রত্যাহার’ কিংবা ‘ক্লোজড’ পর্যায়ের বিষয় নয়।

মামলার প্রধান আসামি আল আমিন গ্রেপ্তার
বুধবার ২৯ মার্চ মামলার প্রধান মো. আল-আমিনকে (৩২) রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৩। তাদের দাবি, আল-আমিন রাজশাহীতে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎকারী চক্রের প্রধান।

সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা
আল-আমিন রাজশাহীতে কর্মরত একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ সংক্রান্ত মামলার এজাহারনামীয় প্রধান আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, চক্রটি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত যুগ্মসচিব মো. এনামুল হকের নাম-পরিচয় ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি থেকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে।

গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ
রাজশাহী পুলিশ বলছে, এনামুল হকের মামলার সূত্র ধরে পুলিশ ঘটনাটির সবকিছুই জানার চেষ্টা করবে। ওই নারীর আগের কোনো মামলার রেকর্ড এখন পর্যন্ত নেই। তার অতীত কর্মকাণ্ড সম্পর্কেও খোঁজ নিচ্ছে পুলিশ। সে সঙ্গে আর্থিক লেনদেন, ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে অস্বাভাবিক কোনো লেনদেন আছে কিনা এসবও তদন্ত করা হবে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বলেন, ‘ঘটনাটি খুবই গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। ঘটনার মূল তথ্য উদ্ঘাটনের জন্য যতগুলো দিক অনুসন্ধান করা দরকার পুলিশ সেটা করছে।’

দ্রুতই পাওয়া যোবে ময়না তদন্তের রিপোর্ট
রাজশাহী মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কফিল উদ্দিন জানান, ময়না তদন্ত প্রতিবেদন কবে নাগাদ দেয়া যাবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে খুব একটা দেরি হবে না।

ডা. কফিল বলেন, ‘হার্টের একটি পরীক্ষার জন্য প্যাথলজি বিভাগে নমুনা পাঠানো হয়েছে। এই পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই ফরেনসিক বিভাগ কাজ করবে এবং দ্রুততম সময়ের মধ্যে তারা চূড়ান্ত রিপোর্ট দিতে পারবেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত যুগ্ম সচিব এনামুল হকের অভিযোগে গত ২২শে মার্চ নওগাঁ থেকে র‌্যাব আটক করে ভূমি অফিসের কর্মী সুলতানা জেসমিনকে। আটকের ৪ ঘণ্টা পর তাকে অসুস্থ অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায় র‌্যাব। সেখান থেকে তাকে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখানে তার মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, নির্যাতনে তার মুত্যু হয়েছে। এই ঘটনায় হাইকোর্ট জেসমিনের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন তলব করেছে। র‌্যাবের কে কে জিজ্ঞাসাবাদে ছিল, তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনামুল হকর‌্যাবসুলতানা জেসমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT