বিনোদন

ছেলে-মেয়েকে নিয়ে এক ফ্রেমে শাহরুখ, নেটে শোরগোল!

শাহরুখ খান ও তার সন্তানদের সঙ্গে ছবি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান ও তার সন্তানদের সঙ্গে এক ফ্রেমে ছবি, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুত্র-কন্যা সহ এক ফ্রেমে বন্দি হলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। মূলত আরিয়ান খানের ব্র্যান্ডকে (ডিয়াভল) প্রমোট করতেই এই উদ্যোগ নিলেন শাহরুখ।

ইতিমধ্যেই সেই ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। যদিও কদিন আগেই ব্র্যান্ডটির বিজ্ঞাপনের একটি টিজারে দেখা মিলেছিল শাহরুখ ও সুহানার।

তবে এবার ‘ডিয়াভল’কে প্রমোট করতে একসঙ্গে পর্দায় ধরা দিলেন এই ত্রয়ী। বিশেষ এই ছবিতে শাহরুখ-সুহানার পাশাপাশি আরিয়ানের দেখা মিলেছে। ছবির ক্যাপশনে লেখা ছিল ‘ট্রিপল থ্রেট’।

ছবিতে সব থেকে আকর্ষণীয় এই তিন খানের স্টাইল। তিনটি আকর্ষণীয় জিন্সে সেজেছিলেন পুত্র-কন্যার সঙ্গে শাহরুখ। শাহরুখ-আরিয়ান দু’জনের গায়েই ছিল একই ক্যাজুয়াল টি শার্ট। অন্যদিকে ছাই রঙের একটি স্পেগেটিতে দেখা যায় সুহানাকে।

এই ছবি আলোরণ ফেলে দিয়েছে সামাজিক মাধ্যমে। বাবা-ছেলে-মেয়েকে একসঙ্গে দেখে আপ্লুত হয়েছেন অনুরাগীরা। ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই চারদিক থেকে লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়। কমেন্ট করেন বেশ কয়েকজন সেলিব্রেটিও। যাতে রয়েছেন পরিচালক-কোরিওগ্রাফার ফারাহ খানও। তিনি লিখেছেন, ‘সুন্দর! গৌরী তুমি দুর্দান্ত কাজ করেছ।’

অন্য এক ভক্ত লিখেছেন, ‘শাহরুখের বাচ্চারাও তার উজ্জ্বলতা এবং ক্যারিশমার কাছে হার মেনে যায়’। আরও এক অনুরাগী লিখেছেন, ‘বলিউডের কিং খান শাহরুখ খান’। এক ভক্ত তাদের ‘দ্য খান আর্মি’ বলেও সম্বোধন করেন।

২০২৩ এর শুরুর দিকে ‘ডিয়াভল’ এক্স-এর সহ-প্রতিষ্ঠাতা আরিয়ান খান তার এই ব্র্যান্ডটির ওয়েবসাইট চালু করেছিলেন। গত ৩০ এপ্রিল আরিয়ান খানের ব্র্যান্ড ডিয়াভলের এক্সের অনলাইন সেল শুরু হতেই কয়েক মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যায়। আর এবার আসছে নতুন কালেকশন।- এনডিটিভি

বিষয়:আরিয়ান খান বলিউড সুপারস্টার শাহরুখ খান সুহানা খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…